প্যারিসে রহস্যজনক বড়সড় বিস্ফোরণ! উদ্বেগ, আতঙ্ক চরমে
প্যারিসে রহস্যজনক বড়সড় বিস্ফোরণ! উদ্বেগ, আতঙ্ক চরমে
গোটা প্যারিস জুড়ে শোনা গিয়েছে আওয়াজ। এমনই এক ভয়াবহ বিস্ফোরণের শব্দে এদিন কেঁপে উঠেছে স্বপ্নসুন্দর নগরী। উল্লেখ্য, ফ্রান্স আগেও বহুবার সন্ত্রাসের শিকার হয়েছে। তবে এবারের বিস্ফোরণের নেপথ্যের ঘটনা অজানা ছিল প্রথমে। ফলে আতঙ্ক ক্রমাগত বেড়ে চলে।

পরে ফ্রান্সের পুলিশ জানায়, ওই বিকট শব্দ মূলত এসেছে সনিক বুম থেকে। সেদেশের সেনার যুদ্ধবিমান থেকে এমন শব্দ শোনা যায়। যার জেরে এই বিকট আওয়াজ ছড়িয়ে পড়ে প্যারিস জুড়ে। উল্লেখ্য, প্যারিসেই শুধু নয়, কয়েক মাস আগে বেঙ্গালুরুতে এমন একটি বিকট শব্দ শোনা গিয়েছিল।
সেই সময় সন্ধ্যে পর্যন্ত অপেক্ষার পর ভারতীয় সেনা নিশ্চিত করে যে শব্দটি সুপারসনিক বুমের। যদিও তার আগে , বহুবার ভিনগ্রহীদের তত্ত্ব উঠে আসে এই আওয়াজ নিয়ে।












Click it and Unblock the Notifications