আমেরিকায় মিউজিক কনসার্টে ভয়াবহ দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে কমপক্ষে ৮ জনের মৃত্যু, আহত একাধিক

আমেরিকায় মিউজিক কনসার্টে ভয়াবহ দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে কমপক্ষে ৮ জনের মৃত্যু, আহত একাধিক

আমেরিকায় মিউজিক কনসার্টে ভয়াবহ দুর্ঘটনা। পদপিষ্ট হয়ে কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে। আহত একাধিক। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে শুক্রবার রাতেই এই মিউডিক কনসার্ট দেখতে ভিড় করেছিলেন সকলে। হঠাৎ করেই সেখানে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। তার পরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকা।

আমেরিকায় পদপিষ্ট হয়ে ৮ জনের মৃত্যু

আমেরিকার হাউস্টনে বসেছিল অ্যস্ট্রোওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভাল চলছিল শুক্রবার। সপ্তাহান্তে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মত। সেই অনুষ্ঠান চলার মধ্যেই হুড়োহুড়ি শুরু হয়ে যায়। অনেকেই ভিড় করে এসেছিলেন অনেকে স্টেজের কাছে পৌঁছনোর জন্য হুড়োহুড়ি শুরু হয়ে গিয়েছিল। তখনই ভিড়ের মধ্যে ঠেলাঠেলিতে অনেকেই পড়ে যান। তারপরেই পদপিষ্ট হয়ে মিউজিক কনসার্টের মধ্যেই পড়ে যান অনেক দর্শক। তাঁদের মধ্যে ৮ জনের নৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাউস্টনের পুলিশ প্রধান।

হুড়োহুড়িতে পড়ে গিয়ে আহত হয়েছেন কমপক্ষে ১৭ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত ১৭ জনের মধ্যে ১১ জনের হার্ট অ্যাটাক হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জানা গিয়েছে মিউজিক কনসার্টে হাজির হয়েছিলেন প্রায় ৫০০০ দর্শক। দুর্ঘটনার পরেই মিউজিক ফেস্টিভাল বাতিল করা হয়েছে। শনিবারও ফেস্টিভাল হওয়ার কথা ছিল। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই হুড়োহুড়ি ছবি। তাতে দেখা গিেয়ছে একের পর এক লোক মেটাল িডটেকটর এলাকায় একে অপরের গায়ের উপর পড়ে যাচ্ছিলেন। এখনও পর্যন্ত যা জানা গিয়েছে তাতে ৩০০ জন আহত হয়েছেন দুর্ঘটনায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+