আলাস্কা, কানাডা সীমান্তে ৭ মাত্রার শক্তিশালী ভূকম্পন, জনমানবহীন পাহাড়ি এলাকা কতটা ঝুঁকিতে? জানুন

উত্তর আমেরিকার প্রত্যন্ত প্রান্তে আচমকাই প্রকৃতির তাণ্ডব। শনিবার আলাস্কা ও কানাডার ইউকন অঞ্চলের সীমান্তবর্তী জনবিরল এলাকায় আঘাত হেনেছে ৭.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে, কম্পনের উৎসস্থল ছিল আলাস্কার জুনো শহর থেকে প্রায় ৩৭০ কিলোমিটার উত্তর পশ্চিমে ও ইউকনের হোয়াইটহর্স শহর থেকে আনুমানিক ২৫০ কিলোমিটার পশ্চিমে।

এই ভূকম্পনের প্রভাব পৌঁছয় কানাডার ইউকনের শহর হোয়াইটহর্সেও। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সার্জেন্ট ক্যালিস্তা ম্যাকলিওড জানান, কম্পনের সময় আতঙ্কিত বাসিন্দাদের পক্ষ থেকে অন্তত দুটি জরুরি ৯১১ ফোন আসে।

ন্যাচারাল রিসোর্সেস কানাডার ভূকম্প বিশেষজ্ঞ অ্যালিসন বার্ড বলেন, ভূমিকম্পের কেন্দ্রের নিকটবর্তী ইউকনের এলাকা মূলত দুর্গম পাহাড়ি অঞ্চল, যেখানে জনসংখ্যা অত্যন্ত কম। তাঁর কথায়, "বেশিরভাগ মানুষ জানিয়েছেন তাক বা দেওয়াল থেকে জিনিসপত্র পড়ে গেছে। তবে এখনো পর্যন্ত বড় কোনও কাঠামোগত ক্ষতির প্রমাণ মেলেনি।"

প্রায় ১০ কিলোমিটার গভীরতায় এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে বলে জানানো হয়েছে। মূল কম্পনের পর ওই এলাকায় একাধিক হালকা আফটারশকও অনুভূত হয়েছে।

তবে স্বস্তির খবর, এত শক্তিশালী কম্পন সত্ত্বেও সুনামির কোনও আশঙ্কা নেই। প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার ও ন্যাশনাল ওয়েদার সার্ভিস স্পষ্ট করেছে, এই ভূমিকম্পের ফলে পশ্চিম উপকূল বা পার্শ্ববর্তী উপকূলীয় জনপদের জন্য সুনামি বিপদের সম্ভাবনা তৈরি হয়নি।

অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেও, উত্তর আমেরিকার দূরবর্তী এই পাহাড়ি অঞ্চলে আচমকা কেঁপে ওঠা মাটি আবারও মনে করিয়ে দিল প্রকৃতির শক্তির সামনে মানুষ কতটাই না ক্ষুদ্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+