প্রবল ভূমিকম্প! আতঙ্ক ছড়াল দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে
নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৭.৬।
নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৭.৬। লয়ালটি দ্বীপপুঞ্জের কাছে এই ভূমিকম্প হয় বলে জানা গিয়েছে। লয়ালটি দ্বীপপুঞ্জের ১০ কিমি নিচে স্থানীয় সময় সন্ধে ৫.১৮-তে এই ভূমিকম্প হয় বলে জানা গিয়েছে।

তবে সম্ভাব্য ভূমিকম্প সম্পর্কে আগে থেকেই সতর্ক ছিল নিউজিল্যান্ডের সিভিল ডিফেন্স অ্যান্ড এমারজেন্সি ম্যানেজমেন্ট। বৈজ্ঞানিক পরামর্শদাতাদের সঙ্গে
বিষয়টি নিয়ে আলোচনাও হয়েছিল। বর্তমান তথ্যের ওপর নির্ভর করে ভূমিকম্পের সতর্কবার্তা দেওয়া হয়েছিল।
প্যাসিফিক সুমানি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, লয়ালটি দ্বীপপুঞ্জের দক্ষিণ-পূর্বে ভূমিকম্প আঘাত করে। সুনামির সতর্কতা না থাকলেও প্রশান্ত মহাসাগরীয় উপকূলে মাঝে মধ্যে
সুনামির মতো ঢেউ তৈরি হতে পারে। নিউ ক্যালেডোনিয়া এবং ভানুয়াতুতে ঢেউ-এর উচ্চতা ৩ মিটার পর্যন্ত হতে পারে বলে সতর্কবার্তায় বলা হয়েছে। ফিজিতে এই ডেউ হতে পারে এক মিটারের মতো।












Click it and Unblock the Notifications