ভয়াবহ ভূমিকম্পের কবলে পূর্ব জাপান, বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন! সুনামি নিয়ে সতর্কতা জারি প্রশাসনের
ভয়াবহ ভূমিকম্পের (earthquake) কবলে পূর্ব জাপান (east japan)। এদিন রাতে রিখটার স্কেলে (richter scale) ৭.৩ মাত্রার ভূমিকম্পটি হয়। এরপরেই উত্তর-পূর্ব জাপানের কিছু অংশে সুনামি সতর্কতা জারি করেছে প্রশাসন। বিস্তীর্ণ এলাকা ব
ভয়াবহ ভূমিকম্পের (earthquake) কবলে পূর্ব জাপান (east japan)। এদিন রাতে রিখটার স্কেলে (richter scale) ৭.৩ মাত্রার ভূমিকম্পটি হয়। এরপরেই উত্তর-পূর্ব জাপানের কিছু অংশে সুনামি সতর্কতা জারি করেছে প্রশাসন। বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

গভীর রাতে ভূমিকম্প
স্থানীয় সময় রাত ১১.৩৬-এ ভূমিকম্পটি হয়। ফুকুশিমা অঞ্চলের উপকূল থেকে ৬০ কিমি গভীরে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল। প্রধানমন্ত্রী ফুমিও কিসিদা জানিয়েছেন, সরকার এব্যাপারে তথ্য জোগার করছে। তিনি আরও বলেছেন, সরকার তথ্য সংগ্রহের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ক্ষতিগ্রস্তদের উদ্ধার করতে এবং তাঁদের সঙ্গে যোগাযোদের চেষ্টা করা হচ্ছে সরকারি তরফে।

বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন, বন্ধ ট্রেন
সঙ্গে সঙ্গে ক্ষয়ক্ষতির সেরকম কোনও খবর পাওয়া যায়নি। তবে সেখানকার বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা টেপকো সংবাদ মাধ্যমকে জানিয়েছেন টোকিও-র প্রায় ৭ লক্ষ বাড়ি-সহ ২০ লক্ষ বাড়ি বিদ্যুৎহীন পড়েছে। তোহকু ইলেকট্রিক পাওয়ার জানিয়েছে উত্তর-পূর্বের প্রায় ১ লক্ষ ৫৬ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
ট্রেন কোম্পানি জেআর ইস্টের তরফে জানানো হয়েছে, বিদ্যুৎ সরবরাহ বন্ধের জেরে তারাও পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হয়েছে।

পুরনো ঘটনা স্মরণ
বিদ্যুৎ সংস্থা টেপকো ২০১১ সালের একটি ঘটনা স্মরণ করেছে। তারা বলেছে, ফুকুসিমা পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র পরীক্ষা করছিলেন তারা। যেখানে গত ২০১১ সালের ১১ মার্চ রিখটার স্কেল ৯ মাত্রা ভূমিকম্পের জেরে বিপর্যয় নেমে এসেছিল। সুনামি হয়েছিল সেই সময়। তারপরেই পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে বিপর্যয় দেখা দেয়।
সুনামি এবং ফুকুসিমা পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনার জেরে সেখানে প্রায় ১৮৫০০ মানুষের মৃত্যু কিংবা খুঁজে পাওয়া যায়নি। একটা সময় ফুকুসিমার প্রায় ১২ শতাংশ এলাকা বসবাসের জন্য অনিরাপদ বলে ঘোষণা করেছিল স্থানীয় প্রশাসন। পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত ফুকুসিমা বিদ্যুৎ কেন্দ্রের আশপাশের এলাকা ব্যাপকভাবে দুষণমুক্ত করা হয়। বর্তমানে সেখানে ফের ট্রায়ালের ভিত্তিতে সাধারণ মানুষ বসবাস শুরু করেছেন।
তবে এদিনের ঘটনার জেরে উত্তর-পূর্বের মিয়াগি প্রিফেকচারে ওনাগাওয়া পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে অস্বাভাবিকতা চোখে পড়েনি বলে জানিয়েছে সেখানকার নিউক্লিয়ার রেগুলেশন অথরিটি।

প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়ে জাপানের অবস্থান
ভৌগলিকভাবে জাপানের অবস্থান প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়ের ওপরে। সেই কারণে সেখানে ঘন ঘন ভূমিকল্প হয়ে থাকে। প্রশান্ত মহাসাগরীয় বেসিন অর্থাৎ সমগ্র দক্ষিণ-পূর্ব এশিয়ায় এই পরিস্থিতি। সেই কারণে এইসব জায়গায় নির্মাণকাজও হয়ে থাকে ভিন্নভাবে।












Click it and Unblock the Notifications