ভয়াবহ ভূমিকম্পের কবলে জাপান, সুনামি নিয়ে কোন সতর্কতা প্রশাসনের
ভয়াবহ ভূমিকম্পের (earthquake) কবলে জাপান (japan)। এদিন সন্ধেয় রিখটার স্কেলে (richter scale) ৭.২ মাত্রার ভূমিকম্পটি হয় উত্তর-পূর্ব জাপানে। এদিন যেখানে ভূমিকল্প হয়েছে, সেখানে ২০১১ সালে ভূমিকম্পে প্রবল ক্ষতি হয়েছিল। এদিন
ভয়াবহ ভূমিকম্পের (earthquake) কবলে জাপান (japan)। এদিন সন্ধেয় রিখটার স্কেলে (richter scale) ৭.২ মাত্রার ভূমিকম্পটি হয় উত্তর-পূর্ব জাপানে। এদিন যেখানে ভূমিকল্প হয়েছে, সেখানে ২০১১ সালে ভূমিকম্পে প্রবল ক্ষতি হয়েছিল। এদিন সেখানে সুনামি (tsunami) সতর্কতা জারি করা হয়েছে। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি সেখানে।

সন্ধেয় ভূমিকম্প
স্থানীয় সময় সন্ধে ৬.২৬ নাগাদ ভূমিকম্পটি আঘাত হাতে মিয়াজি প্রিফেকচারে। ভূপৃষ্ঠ থেকে ৬০ কিমি নিচে ছিল ভূমিকম্পের উৎপত্তি স্থল। উৎপত্তি স্থল থেকে ৪০০ কিমি দূরে টোকিওতেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে। সরকারি টেলিভিশনে বলা হয়েছে ভূমিকম্পটি ২০ সেকেন্ড স্থায়ী ছিল।

বন্ধ পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র
এদিকে এই ভূমিকম্পের জেরে বন্ধ করে দেওয়া হয় তোহকু ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের ওনাগাওয়া পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র। সেখানে কোনও রকমের অসামঞ্জস্য তৈরি হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে টোকিও ইলেকট্রিক পাওয়ার জানিয়েছে, তারা ফুকুশিমার দাইটি পাওয়ার স্টেশনের অবস্থা খতিয়ে দেখছে। যা ২০১১-র ভূমিকম্পে ব্যাপক ক্ষতি হয়েছিল। এছাড়াও বহু মানুষকে সেই সময় নিরাপত্তা খাতিরে সরানো হয়েছিল। মৃত্যু হয়েছিল প্রায় ১৫ হাজার মানুষের।

বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন
মিয়াজি প্রিফেকচারের কিরিহারা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। প্রায় দুই হাজার বাড়ি বিদ্যুৎহীন। প্রধানমন্ত্রীর অফিসে ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার গড়ে তোলা হয়েছে। বিভিন্ন মন্ত্রীদের তাতে যুক্ত করা হয়েছে। স্থানীয় সরকারও ভূমিকম্পের ক্ষয়ক্ষতির হিসাব নিরুপণে যুক্ত হয়েছে। প্রাথমিকভাবে সেখান থেকে সেরকম কোনও ক্ষতির খবর পাওয়া যায়নি।

জারি সুনামি সতর্কতা
সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে ভূমিকম্পের ফলে এক মিটার পর্যন্ত উঁচু ঢেউ তৈরি হতে পারে। ১৪ ফেব্রুয়ারি ফুকুশিমা প্রিফেকচারে ৭.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল।












Click it and Unblock the Notifications