জাপানে পরপর ভয়াবহ ভূমিকম্প! জারি সুনামি সতর্কতা
ফের ভয়াবহ ভূমিকম্পের (earthquake) কবলে জাপান ( japan)। বৃহস্পতিবার পরপর ভূমিকম্প হয় দক্ষিণ জাাপানে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল যথাক্রমে ৬.৯ ও ৭.১। এরপরেই সুনামি সতর্কতা জারি করা হয় সরকারি তরফে।
প্রথম ভূমিকম্পটি হয় দক্ষিণ জাপানের প্রিফেকচারে। সেখানে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৯। ইউএসজিএস অনুসারে, বৃহস্পতিবার ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সমুদ্র পৃষ্ঠ থেকে ৩০ কিমি গভীরে। এর কয়েক সেকেন্ডের মধ্যেই দ্বিতীয় ভূমিকম্পটি হয় নিচিনান শহরের ২০ কিমি উত্তর-পূর্বে। যা সমুদ্রপৃষ্ঠ থেকে ২৫ কিমি গভীরে আঘাত হানে।

জারি সুনামি সতর্কতা
জাপানের ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা নার্ভ-এর মতে হিউগা-নাদা সাগরেও কম্পনের খবর পাওয়া গিয়েছে। আধিকারিকদের আশঙ্কা ভূমিকম্পের পরবর্তী প্রভাবে এক মিটার পর্যন্ত ঢেউ আছড়ে পড়তে পারে। উপকূলীয় এলাকা, নদী বা হ্রদের কাছাকাছি বসবাসকারীদের অবিলম্বে নিরাপদ জায়গায় যাওার পরামর্শ দেওয়া হয়েছে। জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকে-এর মতে, মিয়াজাকি ছাড়াও কোচি, এহিম, কাগোশিমা, ওইটা প্রিফেকচারে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
প্রভাব পড়েনি বিদ্যুৎ কেন্দ্রে
তবে কিউশু ইলেকট্রিক পাওয়ার কোম্পানি বিবৃতি জারি করে বলেছে, কাগোশিমা প্রিফেকচারে অবস্থিত সেন্ডাই পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে কোনও সমস্যা নেই। একইভাবে শিকোকু ইলেকট্রিক পাওয়ার কোম্পানি বলেছে, এহিমে প্রিফেকচারে অবস্থিত ইকাতা পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রটি ভালই চলছে।












Click it and Unblock the Notifications