শক্তিশালী ভূমিকম্প! আতঙ্ক ছড়াল প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে
ফিজিতে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৬.৭। লাম্বাসায় রবিবার গভীর রাতে এই ভূমিকম্প হয় বলে জানা গিয়েছে।
ফিজিতে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৬.৭। লাম্বাসায় রবিবার গভীর রাতে এই ভূমিকম্প হয় বলে জানা গিয়েছে।
ভূমি থেকে প্রায় ৫৩৩.৬ কিমি নিচে ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল বলে জানা গিয়েছে। তবে সেরকম কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

ফিজি মোটামুটি ভাবে ভূমিকম্প প্রবণ। সেপ্টেম্বরে সেখানে ভূমিকম্প হয়েছিল। সেই সময় রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.২।
প্রশান্ত মহাসাগরের আগ্নেয় বলয়ে ফিজির অবস্থান। ভূমিকম্প ছাড়াও সেখানে মাঝেমধ্যেই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে।

Click it and Unblock the Notifications