পৃথিবার একটা অংশে কমতে শুরু করেছে চৌম্বক শক্তি, কাজ করবে না মোবাইল, ইন্টারনেট
পৃথিবার একটা অংশে কমতে শুরু করেছে চৌম্বক শক্তি, কাজ করবে না মোবাইল, ইন্টারনেট
মাধ্যাকর্ষণ শক্তির ওপর ভর করেই চলছে পৃথিবীর সমস্ত কাজ। এমনকী আমরাও এই শক্তির ওপর ভর করেই দাঁড়িয়ে রয়েছি আমরা নিজেরাও। কিন্তু পৃথিবীর এই মাধ্যাকর্ষণ শক্তি একটি অংশে নাকি দূর্বল হয়ে পড়েছে এবং তার কারণ অজানা। বিজ্ঞানীরা স্যাটেলাইট ডাটা মারফত জানতে পেরেছেন যে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার মধ্যে চৌম্বক শক্তি দুর্বল হয়ে পড়েছে। প্রসঙ্গত, গোটা পৃথিবীটা একটা বড়সড় চুম্বকের মত। আর সেই চুম্বকের ক্ষমতা যদি কমতে থাকে, তাহলে যে সমূহ বিপদ, তা বলাই বাহুল্য।

আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার মধ্যবর্তী অংশে কমছে চৌম্বক
বিজ্ঞানীরা জানিয়েছেন যে দক্ষিণ আটলান্টিক অ্যানোমালি হিসাবে পরিচিত অঞ্চলটি গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে প্রসারিত হয়েছে। ইউরোপিয়ান স্পেস এজেন্সি জানাচ্ছে, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার অন্তবর্তী একটি অংশ দুর্বল হয়ে যাচ্ছে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড। এই ঘটনাকে বলা হচ্ছে ‘সাউথ আটলান্টিক অ্যানোমালি।' পৃথিবীর এই অদ্ভুত সমস্যায় চিন্তিত বিজ্ঞানীরা। এর প্রভাব সরাসরি পড়তে পারে স্যাটেলাইটে। হতে পারে যান্ত্রিক গোলযোগ।

পৃথিবীর চৌম্বক শক্তি রক্ষা করছে মহাজাগতিক রশ্মি থেকে
বিজ্ঞানীরা জানাচ্ছেন, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি এমন এক ধরনের চৌম্বক ক্ষেত্র যা পৃথিবীর অভ্যন্তরভাগ থেকে শুরু করে মহাশূন্য পর্যন্ত বিস্তৃত। ভূপৃষ্ঠে এর আয়তন ২৫ থেকে ৬৫ মাইক্রোটেসলা৷ এই শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের কারণেই মহাবিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি ধরনের মহাজাগতিক রশ্মি থেকে রক্ষা পাচ্ছে আমাদের এই পৃথিবী।

প্রতি ২৫০,০০০ বছর অন্তর এটা ঘটে
পৃথিবীর চৌম্বক ক্ষেত্র যদি কোনওদিন শূন্য হয়ে যায় তাহলে এই গ্রহে প্রাণের অস্তিত্ব টিকে থাকাটাই কঠিন হবে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা মহাদেশের মধ্যে বিস্তীর্ণ অঞ্চলের চৌম্বক ক্ষেত্র ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ছে। যা কিনা বেশ দুশ্চিন্তার৷ গত ২০০ বছরে এই ফিল্ড প্রায় ৯ শতাংশ ক্ষমতা হারিয়েছে। ইএসএএর মতে, ভূচৌম্বক ক্ষেত্র দুর্বল হয়ে যাওয়া পৃথিবীর মেরুর পরিবর্তনের লক্ষণ হতে পারে। গোলমাল হতে পারে ম্যাগনেটিক নর্থ ও ম্যাগনেটিক সাউথের বিজ্ঞানীরা বলছেন যে এটি এর আগেও হয়েছিল এবং প্রতি ২৫০,০০০ বছর অন্তর এটি ঘটে।

বন্ধ হয়ে যাবে মোবাইল, ইন্টারনেটের কাজ
বিজ্ঞানীদের কথায়, প্রাথমিকভাবে মোবাইল, ইন্টারনেট, স্যাটেলাইট কাজ করা বন্ধ হয়ে যেতে পারে ৷ স্তব্ধ হয়ে যেতে পারে মানবসভ্যতা৷ তবে আশার আলো একটাই, এই ঘটনা ঘটতে লাগবে বহু বছর। একদিকে মহামারির প্রকোপে কাঁপছে গোটা বিশ্ব। প্রত্যেকদিন শুধু মৃত্যুর খবর। তার মধ্যে আবারও বিপদের গন্ধে হতবাক বিজ্ঞানীরা।












Click it and Unblock the Notifications