বসনিয়ার ৫ বছর বয়সী 'হিউম্যান ম্যাগনেট'-ই এখন ইন্টারনেট সেনসেশন

হিম্যান, সুপারম্যান, স্পাইডারম্যান - এমন নানা কাল্পনিক চরিত্রগুলির কথা আমরা সকলেই জানি। কোনও একটি অদ্ভূত ক্ষমতা তাদের মধ্যে ছিল যা বাকী কারও মধ্যে ছিল না। সেরকমই এক অদ্ভূত ক্ষমতা নিয়ে জন্মেছে বসনিয়ার এক ৫ বছরের বালক। [আমাজন নদীর নীচে আর এক নদী রয়েছে!]

বালকটির সারা দেহ যেন আস্ত চুম্বকে পরিণত হয়েছে। যেখানে খুশি লোহার যা কিছু ঠেকালেই তা শরীরে আটকে যাচ্ছে। ছেড়ে দিলেও পড়ে যাচ্ছে না। আর এই ঘটনা ইন্টারনেটে আসার পরই রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে। [ফুটবলে প্রথম সবুজ কার্ড দেখালেন রেফারি!]

বসনিয়ার ৫ বছরের 'হিউম্যান ম্যাগনেট'-ই এখন খবরের শিরোনামে

জানা গিয়েছে, বালকটির নাম এরম্যান ডেলিচ। বসনিয়া ও হার্জেগোবিনার গ্রাসানিকা অঞ্চলের বাসিন্দা সে। সমস্ত পরীক্ষার পরে এরম্যানকে সম্পূর্ণ সুস্থ বলে ঘোষণা করেছে চিকিৎসকেরা। একইসঙ্গে তাকে 'হিউম্যান ম্যাগনেট' বলেও সম্বোধন করেছেন তাঁরা। [নারী-পুরুষ একে অপরকে ছাড়াই জন্ম দিতে পারবে সন্তানের!]

জানা গিয়েছে, এরম্যানের দেহে লোহার যাই ছোঁয়ানো হচ্ছে তা একেবারে সটান সেঁটে যাচ্ছে দেহে। সাধারণ কয়েন থেকে শুরু করে চামচ, সবই এরম্যানের গায়ে ঠেকালে সেঁটে যাচ্ছে। [৮ ঘণ্টা লাগাতার ঝগড়া করে জ্ঞান হারালেন দুই মহিলা!]

এই গোটা ঘটনাই ভিডিও রেকর্ড করেছেন এরম্যানের বাড়ির লোকেরা। তারপরে তা অনলাইনে ছাড়তেই তা ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, লোহার যেকোনও কিছুই গায়ে ঠেকালে সেঁটে থাকছে। কোনওরকম আঁঠার ব্যবহার ছাড়াই। আর থাকবে নাই বা কেন। চিকিৎসকেরাই যে বলেছেন, এরম্যান হল 'হিউম্যান ম্যাগনেট'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+