অবিভক্ত ভারতে তৈরি, স্বাধীনতা আন্দোলন থেকে হাসিনার পদত্যাগ, সবের পিছনে বাংলাদেশের এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা
বাংলাদেশে সরকার বিরোধী বিক্ষোভ আগেও হয়েছে। কিন্তু টানা পনেরো বছর ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রীকে এইভাবে দেশ ছাড়তে হয়নি। একমাসের বেশি সময় ধরে ছাত্রছাত্রীরা সংরক্ষণ সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে গিয়েছেন। পিছনে আর যারা থাকুন না কেন, এই আন্দোলনের প্রধান মুখ গুলি হল বিশ্ববিদ্যালয়গুলির ছাত্রছাত্রীরা।
তবে যে বিশ্ববিদ্যালয় এব্যাপারে নেতৃত্ব দিয়েছে তা হল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সেখানকার ছাত্র নাহিদ ইসলাম ও অন্যরা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই এই প্রতিবাদ আন্দোলন শুরু হয়। তারপর তা বাংলাদেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলিতে ছড়িয়ে পড়ে।

আগেও আন্দোলনের সামনে সারিতে
তবে এবারই প্রথম নয়, আগেও আন্দোলনের সামনের সারিতে থেকেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ১৯৭১-এ বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধেও সামনে ছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা।
শুরুটা হয়েছিল অবিভক্ত ভারতে
বাংলাদেশের সব থেকে বড় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিত্তি স্থাপিত হয়েছিল অবিভক্ত ভারতে, ১০৩ বছর আগে। ১৯২১ সালে ভারতীয় আইন পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয়। তখন এই বিশ্ববিদ্যালয় ছিল বাংলার অন্যতম বিশ্ববিদ্যালয়।
সেই সময় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার দাবি উঠেছিল বাংলার পূর্বদিকে। যে কারণে তৎকালীন ব্রিটিস শাসকরা ঢাকায় বিশ্ববিদ্যালয় তৈরির অনুমতি দেয়। এই বিশ্ববিদ্যালয়ের জন্য তৎকালীন নবাব সলিমুল্লাহ ছশো একর জমি দান করেন। তবে এই বিশ্ববিদ্যালয় শুরুর সময়ে বেশিরভাগ শিক্ষক ছিলেন হিন্দু।
ব্রিটিশ বিরোধী আন্দোলনেও ছিল
ব্রিটিশ বিরোধী আন্দোলনেও ছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়। জাতীয়তাবাদী আন্দোলন এবং ব্রিটিস শাসনের বিরুদ্ধে আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্ধু ছিল এই বিশ্ববিদ্যালয়।
দেশভাগের পর পাকিস্তানে
১৯৪৭-এ দেশভাগের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় যায় পূর্ব পাকিস্তানে। সেই সময় এই বিশ্ববিদ্যালয় পাকিস্তানের বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিতি লাভ করে। তবে তা বেশিদিন পাকিস্তানের হাতে থাকেনি। কখনও ভাষার জন্য আন্দোলন আবার কখনও দমন পীড়নের অভিযোগ পাকিস্তানের অধীনে থাকার সময়ও সোচ্চার হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।
১৯৫২ সালে ভাষা আন্দোলন, ১৯৬২ সালে শিক্ষা আন্দোলন, ১৯৬৭-৬৯ আয়ুব খান বিরোধী আন্দোলন এবং ১৯৭১-এ মুক্তিযুদ্ধে বিশেষ অবস্থান নিয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়।
স্বাধীন বাংলাদেশে
১৯৭১-এর ২৫ মার্চ পাকিস্তানের সেনাবাহিনীর হামলায় এই বিশ্ববিদ্যালয়ের বহু ছাত্রছাত্রীর মৃত্যু হয়। পরবর্তী সময়ে বাংলাদেশ স্বাধীন হলে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিতি লাভ করে।
পরবর্তী সময়ে গত শতকের ৯০-এর দশকে এরশাদ বিরোধী আন্দোলনেওও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। ২০১৩ সালে জামা--ই-ইসলামির সহকারি সাধারণ সম্পাদক আব্দুল কাদির মোল্লার মৃত্যু দণ্ডের দাবিতেও বিক্ষোভে অংশ নিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications