'ব্র্যাঞ্জেলিনা' বিচ্ছেদের আঁচ পড়ল মাদাম তুসো যাদুঘরেও
লন্ডন, ২২ সেপ্টেম্বর : বিচ্ছেদের পথে হেঁটেছেন হলিউড তারকা ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। ১২ বছরের সম্পর্ক ভেঙে আইনি পথে বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন অ্যাঞ্জেলিনা। তাঁর অভিযোগ, সন্তানদের প্রতি ব্যাডের আচরণ ঠিক নেই। অতিরিক্ত মদ্যপানে আসক্ত ব্র্যাডের থেকে তাই ৬ সন্তানদের দূরে নিয়ে নিজের কাছেই রাখতে চান অ্যাঞ্জেলিনা।
এখন খবর ছড়ানোর পরই সারা দুনিয়ায় শোরগোল পড়ে যায়। ভক্তদের মধ্যে তো বটেই, এর আঁচ গিয়ে পড়েছে লন্ডনের বিখ্যাত মোমের জাদুঘর মাদাম তুসোতেও।

ব্র্যাঞ্জেলিনার বিচ্ছেদের খবর পাওয়ার পরই মাদাম তুসোতে একসঙ্গে থাকা ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির মূর্তি সরিয়ে আলাদা করে দেওয়া হয়েছে। যাদুঘরের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে যে যাদুঘরেও আলাদা করে দেওয়া হয়েছে এই বিখ্যাত জুটিকে।
২০১৩ সালে এই দুজনের মোমের মূর্তি একসঙ্গে মাদাম তুসোতে বসেছিল। মাত্র তিনবছরের মধ্যেই তা আলাদা হয়ে গেল। জোলির মূর্তিটি অভিনেতা নিকোল কিডম্যানের পাশে বসানো হয়েছে বলে জানা গিয়েছে। এবং ব্র্যাডের মূর্তি বসেছে মর্গ্যান ফ্রিম্যানের পাশে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications