ভয়াবহ বন্যা পরিস্থিতি বাংলাদেশে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২১ জনের
ভয়াবহ বন্যা পরিস্থিতি বাংলাদেশে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২১ জনের
ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে। ১২২ বছরের ইতিহাসে যা প্রথম বলে দাবি করা হচ্ছ। দেশের ৪০ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বন্যা পরিস্থিতিতে। গতকাল ভূমিধস এবং বজ্রপাতে কমপক্ষে ২৫ জন মারা গিয়েছে বাংলাদেশে। শুধু মাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২১ জন মারা গিয়েছেন। ভারী থেকে অতি ভারী বর্ষণ চলছে একাধিক জায়গায়। বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেট, সুনামগঞ্জ।

নাগাড়ে বর্ষণে বিপর্যস্ত বাংলাদেশ। গত কয়েকদিন ধরে টানা ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে বাংলাদেশের একাধিক জায়গায়। বিশেষ ভাবে ক্ষতিগ্রস্ত সিলেট এবং চট্টোগ্রাম। এরকম ভয়াবহ বন্যা আগে দেখেননি বাংলাদেশের মানুষ। এতটাই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ভারতে অসম-মেঘালায়ে ভারী বর্ষণ চলছে। তার জেরেই বন্যাই বিপর্যস্ত বাংলাদেশের চট্টোগ্রাম সিলেট।
{image-_125472302 bengali.oneindia.com}
শুক্রবার পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভারী বর্ষণে ভূমি ধস এবং বজ্রপাতে কমপক্ষে ২৫ জন মারা গিয়েছেন। তার মধ্যে শুধু বজ্রপাতেই মারা গিয়েছেন ২১ জন। তাদের মধ্যে ৩ জন শিশু রয়েছে। যাদের বয়স ১২ েথকে ১৪ বছর। নান্দাইলে বজ্রপাতে ৩ শিশু মারা গিয়েছে। চট্টোগ্রামের বন্দর নগরী এলাকায় ভূমি ধসে একই পরিবারের ৪ জন মারা গিয়েছেন। সিলেট সহ একাধিক জায়গায় সতর্কতা জারি করা হয়েছে। বন্যা দুর্গত এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছে সেনা। আগামী কয়েকদিনে আরও ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তাতে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা রয়েছে।
এদিক ভারতের অসম এবং মেঘালয়েও ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। শুধুমাত্র অসমেই ১৯ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত। হয়েছেন। একাধিক জায়গা জলের তলায় চলে গিয়েছে। আড়াই হাজারের উপরে গ্রামে বন্যা হয়েছে। ২৮টি জেলা বন্যায় িবপর্যস্ত হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications