ট্রাম্প-কিম বৈঠকে খাবারের রাজকীয় আয়োজন! দুই নেতার রসনা তৃপ্তিতে হাজির কোন কোন পদ
ডোনাল্ড ট্রাম্প আর কিম জং উনের হাইভোল্টেজ বৈঠক ঘিরে যাবতীয় তথ্য এখন সংবাদ শিরোনামে।
ডোনাল্ড ট্রাম্প আর কিম জং উনের হাইভোল্টেজ বৈঠক ঘিরে যাবতীয় তথ্য এখন সংবাদ শিরোনামে। বিশ্বের সর্বশক্তিধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে উত্তর কোরিয়ার বিতর্কিত দেশনেতা কিম জং উনের বৈঠক ঘিরে রাজনীতির বাইরেও বিভিন্ন তথ্য উঠে আসছে। এদিনের বৈঠকে পূর্ব আর পশ্চিমের দুই নেতার রসনা তৃপ্তিতে হাজির থাকতছে একাধিক রাজকীয় পদ।

মুখরোচক হিসাবে কী থাকছে?
হোয়াইট হাউস সূত্রের খবর, দুই রাষ্ট্রনেতার মুখরোচক হিসাবে থাকছে বিফ শর্ট রিব, সুইট অ্যান্ড সাওয়ার ক্রিস্পি পোর্ক, কোডফিশ। বৈঠকের ফাঁকে এই সমস্ত খাবারে দুই দেশের নায়কদের আপ্যায়ন করতে চলেছএ সিঙ্গাপুর।

দক্ষিণ এশিয়ার খাবার থাকছে পাতে
কিম ও ট্রাম্প দুই রাষ্ট্রনায়কের পাতে এদিন পড়তে চলেছে চিংড়ির ককটেল, অ্যাভোকাডো স্যালাড, দক্ষিণ এশিয়ার বিখ্যাত সবুজ আমের সরবত সঙ্গে থাকছে লাইম ড্রেসিং। থাকছে অক্টোপাসের বিশেষ ডিশ। এখানেই শেষ নয়, 'স্টাফ্ড কিউকাম্বার' নামে কোরিয়ার বিশেষ একটি পদ পড়তে চলেছে ট্রাম্প ও কিমের পাতে।

আর কী থাকছে?
ফ্রেঞ্চ পদ বিফ শর্ট রিব কনফিট-পটাটো ডাউফিনিওস নামের একটি বিশেষ পদ এদিন পড়তে চলেছে কিম ও ট্রাম্পের পাতে । থাকছে স্টিমড্ ব্রকোলি, জো চিলি সসের সঙ্গে ফ্রায়েড রাইস থাকছে এদিনের বিশেষ আয়োজন। এছাডা়ও কোডফিশ ও রেডিশ সহ একাধিক তরি তরকারির পদ থাকছে কিম ও ট্রাম্পের লাঞ্চে।

মধুরেণ সমাপয়েৎ
মুখ মিষ্টি করতে রাষ্ট্রনায়কদের পাতে পড়তে চলেছে ডার্ক চকলেট টার্টলেট গানাশে, হ্যাগেন ডাজ ভ্যানিলা আইসক্রিম, ক্রিম ফিল্ড প্যাস্ট্রি।

সাংবাদিকদের জন্য আয়োজন
যে সমস্ত সাংবাদিকরা এই বৈঠক কভার করতে গিয়েছেন সিঙ্গাপুরে, তাঁদের রসনা তৃপ্তিতেও কোনও খামতি রাখতে রাজি নয় সিঙ্গাপুর। ৪৫ রকমের খাবারের আয়োজন সেখানে করা হয়েছে কেবল সাংবাদিকদের জন্যই। পাতে পড়বে ভারতীয় পাপড়, পোলাও, চিকেন কারি সহ একাধিক জিভে জল আনা পদ।












Click it and Unblock the Notifications