Luna 25: ৪৭ বছর পর চন্দ্র অভিযানে রাশিয়া, লুনা-২৫ চাঁদে পাড়ি দিল চন্দ্রযান ৩-র পরেই

৪৭ বছর পর ফের চন্দ্র অভিযানে নামল রাশিয়া। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পদাঙ্ক অনুসরণ করে রাশিয়া তাদের চন্দ্রযান লুনা-২৫ পাঠাল চাঁদে। ১১ অগাস্ট বুধবার তাদের মিশন সফল হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে ইসরোর চন্দ্রযান ৩-এর আগেই লুনা-২৫ পৌঁছে যাবে চাঁদে।

এর আগে ১৯৭৬ সালে চাঁদে পাড়ি দিয়েছিল রাশিয়া। ৪৭ বছর বন্ধ ছিল চন্দ্রাভিযান। এদিন রাশিয়া তাদের মহাকাশযান লুনা ২৫-এর সফল উৎক্ষেপণ করল। রাশিয়ান মহাকাশ সংস্থা রসকসমস রকেট নিয়ে লুনা ২৫-এর উৎক্ষেপণ করল সফলভাবে।

৪৭ বছর পর চন্দ্র অভিযানে রাশিয়া

রাশিয়ান মহাকাশ গবেষণা সংস্থা আরও জানিয়েছে ২১ অগাস্ট চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছবে। আর ইসরোর চন্দ্রযান ৩-এর পৌঁছনোর কথা ২৩ অগাস্ট। ইসরোর প্রায় এক মাস পরে যাত্রা শুরু করেই রাশিয়া চাঁদের মাটিতে পা রাখতে পারবে আগেই। এর ফলে চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখার ক্ষেত্রে ভারতের আগেই নাম লেখাবে রাশিয়া।

রাশিয়ার চন্দ্রযান লুনা ২৫-কে নিয়ে সয়ুজ ২.১ভি রকেট ভোস্টেচনি কসমোড্রোম থেকে যাত্রা করে ১১ অগাস্ট। মস্কোর ৫৫৫০ কিলোমিটার দূরবর্তী স্পেস স্টেশন থেকে রাত ২টো ১১ মিনিটে রওনা দেয় রকেটটি। ল্যান্ডারটিকে পৃথিবীর বাইরে নিয়ে যাওয়ার ১ ঘণ্টা পরে চাঁদের দিকের কক্ষপথে প্রবেশ নিশ্চিত করেছে রাশিয়া।

লুনা ২৫ হল রাশিয়ান মহাকাস গবেষণা সংস্থা রককসমসের একটি চন্দ্র ল্যান্ডার মিশন। এটি বোগুস্লাভস্কি ক্র্যাটারে চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করবে। মহাকাশযানটি চাঁদের সন্নিবেশে পৌঁছতে সাড়ে পাঁচ দিন সময় নেবে। তারপর শেষ ১০০ কিলোমিটার অতিক্রম করবে তিন থেকে সাত দিনে। তবে সম্ভাব্য ল্যান্ডিংয়ের তারিখ নির্ধারিত হয়েছে ২১ অগাস্ট।

রাশিয়াকে ফের মহাকাশ গবেষণায় মহাশক্তিতে পরিণত করতে উদ্যোগ নিয়েছেন রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। সেই কারণেই কাজাখাস্তানের বাইকোনুর কসমোড্রম থেকে রাশিয়ান উৎক্ষেপণগুলিকে সরিয়ে নেওয়ার পিছনে রয়েছে মহা পরিকল্পনা। এখানে উল্লেক্যে এর আগে কেবলমাত্র সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র ও চিন সফলভাবে চাঁদে অবতরণ করেছে।

এদিন রাশিয়া চাঁদে পাড়ি দেওয়ার পর ভারতের মহাকাষ গবেষণা সংস্থা ইসরো অভিনন্দন বার্তা পাঠিয়েছে। ইসরো টুইট করে সাফল্য কামনা করেছেন রাশিয়ার চন্দ্রযানের। একইসঙ্গে তাঁরাও চন্দ্র অভিযান সফল করতে উদ্যোগী বলে জানিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা। এখানে উল্লেখ্য চন্দ্রযান-৩ গত ১৪ জুলাই শ্রীহরিকোটা মহাকাশ কেন্দ্র থেকে চাঁদের উদ্দেশে পাড়ি দেয়। ইতিমধ্যে ২৮ দিনের যাত্রা শেষে চাঁদের কাছে পৌঁছে গিয়েছে চন্দ্রযান-৩।

ছবি সৌজন্য: রাশিয়ান মহাকাশ সংস্থার ইউটিউব

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+