"পুতিনকে ভালোবাসি", বাইডেন সম্পর্কে কটাক্ষ, ইলন মাস্কের সঙ্গে কথোপকথনে ডোনাল্ড ট্রাম্প

মুখোমুখি ইলন মাস্ক ও ডোনাল্ড ট্রাম্প। মুখোমুখি এক সাক্ষাৎকারে উঠে এল হামলা থেকে বিদেশি রাষ্ট্রনায়কদের প্রসঙ্গে। ভ্লাদিমির পুতিন থেকে কিম জং হয়ে জো বাইডেন। বিভিন্ন মতামত দিলেন আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প। "পুতিনকে ভালোবাসি" ট্রাম্পকে এই কথা বলতেও শোনা যায়।

আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের দামামা বেজেছে। জো বাইডেন নির্বাচনের পর্যায় থেকে সরে দাঁড়িয়েছেন। এখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মুখোমুখি লড়াই কমলা হ্যারিসের৷ সব কিছু ঠিক থাকলে প্রেসিডেন্ট নির্বাচনে তাদের দুজনেরই লড়াই হবে।

রিপাবলিকার পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবার ইলন মাস্কের সঙ্গে সাক্ষাৎকারে। একটি বিশেষ সাক্ষাৎকারের আয়োজন করা হয় এক্স হ্যান্ডেলে। আর সেখানেই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎকার নিলেন এক্স হ্যান্ডেলের কর্তা ইলন মাস্ক।

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সম্পর্কে তীর্যক মন্তব্য করেছেন তিনি। বাইডেনকে "প্যাথেটিক প্রেসিডেন্ট" বলে কটাক্ষ করেছেন তিনি। ট্রাম্প সাক্ষাৎকারে দাবি করেছেন, "অবৈধ অভিবাসন আমার জীবন বাঁচিয়েছে।" সীমান্ত ক্রসিং চার্টের দিকে ইঙ্গিত করেছেন তিনি। গুলি ছোঁড়ার পূর্বে তিনি দূরের দিকে তাকিয়েছিলেন। আর সেজন্যই বুলেটটি কান ছুঁয়ে বেরিয়ে যায়।

যার কারণে একটি বুলেট তার কান মিস হওয়ার কিছুক্ষণ আগে তাকে দূরে তাকাতে হয়েছিল। কমলা হ্যারিস সম্পর্কে কটাক্ষ করেছেন ট্রাম্প। তিনি অযোগ্য, গোটা কেলেঙ্কারি সামনে আসার পরেও একটা সাক্ষাৎকারেও তাঁকে দেখা যায়নি।

কেন তাঁকে গুলি করা হয়েছিল? ট্রাম্প জানান, অভিবাসন সম্পর্কে তিনি দাঁড়িয়েছেন। সেই কারণেই তাঁকে গুলি করা হয়েছিল। তিনি আবার বাটলারে যাবেন। সেই কথাও জানিয়েছেন ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্পর্কে প্রশংসা করেছেন। পুতিনকে তিনি ভালোবাসেন। সেই কথাও বলতে শোনা যায়। জিনপিং ও কিন জংয়ের প্রতি প্রশংসাও শোনা গিয়েছে ট্রাম্পের মুখে। তবে তাঁর নিশানায় আগাগোড়া ছিলেন আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।

সোমবার রাত আটটার পরে এক্স হ্যান্ডেলে এই সাক্ষাৎকার নেওয়ার কথা ছিল। কিন্তু ওই সময়ে সাইবার আক্রমণ হয়েছিল। সব সমস্যা দূর করে রাত আটটা ৪০ মিনিট নাগাদ শুরু হয় সাক্ষাৎকার। ইলন মাস্ক বলতে শুরু করেন। সাক্ষাৎকারের জন্য উপস্থিত হন ডোনাল্ড ট্রাম্প৷ তবে প্রথাগত সাক্ষাৎকার নয়৷ এটি হবে সাধারণ কথোপকথন। এমনই জানালেন ডোনাল্ড ট্রাম্প।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+