Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Los Angeles Fire: নতুন করে দাবানল লস অ্যাঞ্জেলসে, আগুনের গ্রাসে প্রায় সাড়ে ৯ হাজার একর এলাকা

Los Angeles Fire: বিধ্বংসী দাবানলের (wildfire) রেশ কাটেনি। তারই মধ্যে ফের নতুন করে আগুন লস অ্যাঞ্জেলসে। বুধবার প্রায় সাড়ে ৯ হাজার একর জুড়ে এলাকায় আগুন ছড়িয়ে পড়ল। রাতারাতি ঘর ছাড়তে (Evacuate) হল ১৯ হাজারেরও বেশি মানুষকে। প্রায় ৫০ হাজার মানুষকে ইতিমধ্যে আগাম সতর্ক (warning) করেছে প্রশাসন।

ক্যালিফোর্নিয়ার বন দফতর ও দমকল বিভাগের তরফে জানানো হয়েছে, লস অ্যাঞ্জেলসের উত্তর পশ্চিমাঞ্চলে কাস্টাইক হ্রদ সংলগ্ন এলাকায় আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। এর আগের দাবানলে তৃতীয় সপ্তাহ পার হলেও এখনও জ্বলছে ইয়াটন ও পালিসেডেস। সেখান থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে বুধবার ফের নতুন করে আগুন।

los

তবে বুধবারের আগুন ইয়াটনের আগুনের থেকেও ভয়াবহ আকার ধারণ করেছে বলে জানিয়েছে প্রশাসন। লেক সংলগ্ন এলাকার বাসিন্দারা প্রবল প্রাণের ঝুঁকির আওতায় রয়েছেন বলে জানিয়েছে প্রশাসন। দমকা হাওয়ার জেরে ছড়িয়ে পড়ছে আগুন। শুষ্ক হাওয়া যেন আগুনকে আরও বাড়িয়ে দিচ্ছে। ইতিমধ্যেই ক্যালিফোর্নিয়ার দক্ষিণ প্রান্তে রেড জোনের আওতায় আনা হয়েছে। হাওয়ার প্রভাবে সেখানে আগুন প্রচণ্ডভাবে ছড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

লাল সতর্কতার জরে দক্ষিণ ক্যালিফোর্নিয়া জুড়ে ১১০০ এরও বেশি দমকলকর্মী মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পরিসংখ্যান বলছে, পালিসেডসের আগুন ৬৮ শতাংশ পর্যন্ত ছড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ২৩ হাজার ৪৪৮ একর এখনও আগুনের গ্রাসে রয়েছে। ইয়াটনের আগুন গ্রাস করেছে ১৪ হাজার একরেরও বেশি এলাকা। ৯১ শতাংশ পর্যন্ত ঝুঁকি রয়েছে আগুন ছড়ানোর।

বুধবার নতুন করে আগুন ছড়িয়েছে লস অ্যাঞ্জেলসে। ৩১ হাজার মানুষকে ঘর খালি করতে বলা হয়েছে। ২৩ হাজার মানুষকে সতর্ক করা হয়েছে। আগুন আয়ত্তে আনতে বেশ বেগও পেতে হচ্ছে দমকল কর্মীদের। তবে হাওয়ার দাপট কমেছে। দুই সপ্তাহ আগের মতো হাওয়া এখন নেই। আকাশপথেও গ্যালন গ্যালন অগ্নি প্রতিরোধক।

বিগত ৯ মাস ধরে বৃষ্টির দেখা নেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়। যার জেরেই বিপর্যয়ের আকার ধারণ করেছে দাবানল। তবে শনিবার থেকে সোমবারের মধ্যে সামান্য বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তাতে দমকলের কিছুটা সাহায্য হতে পারে বলে মনে করছে প্রশাসন। হ্রদ থেকে জল নিয়েও চলছে আগুন নেভানোর কাজ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+