বাংলাদেশের ইতিহাসে সব থেকে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী! একনজরে শেখ হাসিনার উত্থান-পতন

বাংলাদেশের সব থেকে দীর্ঘ মেয়াদি প্রধানমন্ত্রী শেষ হাসিনা সোমবার পদত্যাগ করে দেশ ছেড়েছেন। কোটা সংস্কার আন্দোলনই কার্যত হাসিনা সরকারের ইতি টানল। তবে হিংসা ধূমায়িত হয়েছে জানুয়ারির সাধারণ নির্বাচনের পর থেকেই।

ভারতীয় উপ মহাদেশে বিভাজনের বছর অর্থাৎ ১৯৪৭-এ জন্ম শেখ হাসিনার। ২০২৪-এর নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে নির্বাচিত হন শেখ হাসিনা। সেই নির্বাচন বয়কট করেছিল সব প্রধান বিরোধী দল। ভোটের আগে বিরোধী দলের হাজার হাজার নেতা-কর্মীদের জেলে পাঠানোর অভিযোগ উঠেছে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে।

bangladesh Sheikh Hasina

পরিবারের সদস্যদের হত্যা
১৯৭৫ সালের ১৫ অগাস্ট রাতে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবর রহমান অভ্যুত্থানে মারা যান। সেই অভ্যুত্থানে মৃত্যু হয় শেখ হাসিনার মা এবং তিন ভাইয়েরও। সব মিলিয়ে অভ্যুত্থানে মৃত্যু হয়েছিল ১৮ জনের। এই হত্যাকাণ্ডের সময় শেখ হাসিনা ও তাঁর বোন রেহানা ছিলেন বিদেশে। তাঁরা তৎকালীন পশ্চিম জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের বাড়িতে আশ্রয় নেন।

ভারতে আশ্রয়
পরবর্তী সময়ে শেখ হাসিনা ও তাঁর বোন রেহানাকে ভারত রাজনৈতিক আশ্রয় দেয়। ১৯৮১ সালে হাসিনাকে বাংলাদেশে ফেরার অনুমতি দেওয়া হয়।

১৯৮১ সাল থেকে দলের নেতৃত্ব

  • প্রায় ছয় বছর ভারতে নির্বাসনে কাটিয়ে শেখ হাসিনা বাংলাদেশে ফেরেন ১৯৮১ সালে। সেই সময় থেকে তিনি বাবা শেখ মুজিবর রহমানের প্রতিষ্ঠা করা আওয়ামি লিগের নেতৃত্ব দিয়েছেন।
  • শেখ হাসিনা চির প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়াকে পরাজিত করার পরে ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০১ সালে ফের দেশের ক্ষমতায় আসেন খালেদা জিয়া।
  • ২০০৬-এ সরকারের মেয়াদ শেষের পরে ২০০৭-এর জানুয়ারিতে নির্ধারিত নির্বাচনের সময় হিংসার কারণে তা বিলম্বিত হয়। যে কারণে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করে সেনাবাহিনী।

প্রধানমন্ত্রী হিসেবে টানা দায়িত্ব পালন

  • ২০০৮ সালের নির্বাচনে আওয়ামি লিগ বাংলাদেশের নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে ২০২৪-এর ৫ অগাস্ট পর্যন্ত টানা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনা। তিনি বাংলাদেশের ইতিহাসে সব থেকে বেশি সময়ের প্রধানমন্ত্রী।
  • শেখ হাসিনা ব্রিটেনের মার্গারেট থ্যাচার কিংবা ভারতের ইন্দিরা গান্ধীর থেকে বেশিবার নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হয়েছেন। এখনও পর্যন্ত তিনিই বিশ্বের সব থেকে দীর্ঘ মেয়াদি সরকারের প্রধান হিসেবে কাজ করেছেন।

দেশের উন্নয়নে হাসিনা

  • প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার প্রথম মেয়াদকে দেশের অর্থনৈতিক অগ্রগতি ও পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে চিহ্নিত করা হয়েছিল। তিনি অর্থনীতিকে উদারীকরণ করেছেন, বিদেশি বিনিয়োগকে আকর্ষণ করেছেন এবং জীবনযাত্রা মান বৃদ্ধির চেষ্টা করেছেন। তাঁর সময়ে বাংলাদেশের পোশাক রপ্তানি বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশ বিশ্বের শিল্প মানচিত্রে স্থান করে নিয়েছে।
  • শেখ হাসিনার সময়ে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার উন্নতি হয়েছে। তাঁর সময়ে উল্লেখযোগ্য হল স্কুলের ছাত্রছাত্রীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদান।

২০০৯ থেকে পরপর নির্বাচনে জয়
২০০৯-এর সাধারণ নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয়বারের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। এরপর ২০১৪ ও ২০১৯-এর নির্বাচনে তাঁর বিরুদ্ধে কারচুপি ও ভীতি প্রদর্শনের মাধ্যমে নির্বাচনে জয়ের অভিযোগ ওঠে। ২০২৪-এর নির্বাচনেও সেই অভিযোগ ওঠে আরেকবার।

কেন সমালোচনার মুখে হাসিনা
আবার এই শেখ হাসিনার সময়ে বিচার বিভাগের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে টানাপোড়েন তৈরি হয়। রাজনৈতিক ভিন্নতম বিশেষ করে ইসলামপন্থী জামায়াত-ই ইসলামির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নিয়ে সমালোচনা মুখে পড়েন তিনি। এছাড়া মানবাধিকার গোষ্ঠীগুলিও হাসিনা সরকারের সমালোচনা শুরু করে। ২০২৪-এ টানা চতুর্থ মেয়াদে জয়ী হওয়ার পরে আমেরিকা ও ব্রিটেনের তরফে বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু ছিল না বলে অভিযোগ করে।

স্বৈরাচারী শাসক
শেখ হাসিনার টানা ক্ষমতায় থাকার মেয়াদ যত বেড়েছে, তাঁর বিরুদ্ধে স্বৈরাচারী হওয়ার অভিযোগও বৃদ্ধি পেয়েছে। বিরোধীরা তাঁকে দেশের গণতন্ত্রের জন্য বিপজ্জনক বলে অভিহিত করেছে। দেশের রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে অনেকেই বলছেন, বাংলাদেশে বর্তমান অস্থিরতার জন্য দায়ী শেখ হাসিনা। যে কোনও মূল্যে ক্ষমতা দখলে রাখার চেষ্টার ফলেই এই পরিস্থিতি বলেই মনে করছেন বিশ্লেষকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+