বিলেতের বুকে এক টুকরো ভারত! 'প্রাক-দীপাবলি'র আনন্দে মাতোয়ারা লন্ডন
গরবা কিংবা ভারতনাট্যমে যেভাবে আসর জমি গিয়েছিল , তা দেখে মনে হতেই পারে এ যেন ভারতের কোনও চেনা শহর।
গরবা কিংবা ভারতনাট্যমে যেভাবে আসর জমি গিয়েছিল , তা দেখে মনে হতেই পারে এ যেন ভারতের কোনও চেনা শহর। কোথাও কেউ ঘাঘরা-চোলিতে, কোথাও বা শেরওয়ানি -পাঞ্জাবীতে লন্ডনের প্রাক-দিওয়ালি উদযাপন ঘিরে আনন্দে মেতে ওঠেন প্রবাসীরা। ব্রিটেনের ট্রাফলগর স্কোয়ারের বুকে যেন এদিন উঠে এসেছিল এক টুকরো ভারত! দেখে নেওয়া যাক , সেই উদযাপনের ছবি।
|
প্রাক-দীপাবলির আনন্দে মাতোয়ারা লন্ডনের মেয়র !
দীপাবলির সেলিব্রেশনে সুদূর লন্ডনেও মাতোয়ারা প্রবাসী ভারতীয়রা। কিছুদিন আগে, লন্ডনের ট্রাফলগর স্কোয়ারে প্রি-দিওয়ালি সেলিব্রেশনে মেতে উঠতে দেখা যায় লন্ডনের মেয়র সাদিক খানকে।
|
কেমন ছিল উদযাপনের মুহূর্ত?
এদিনের প্রি-দিওয়ালি সেলিব্রেশনে অঞ্চস, ভাষা, জাতির ভেদাভেদ ভুলে কোথাও যেন ওএক অখন্ড ভারতের ছবি উঠে আসে। দিপাবলীর আলোর মতোই এদিন উজ্জ্বল ছিল এই আনন্দের রঙ।
|
খুশির দীপাবলী!
টুইটারে এদিনের উদযাপনের ছবি আসতেই তা ট্রেন্ডে চলে আসে। ক্যামেরাবন্দি হয় আনন্দের রঙ।
|
গরবার তাল!
গরবার তালে এদিন মেতে উঠতে দেখা যায় বহু প্রবাসী বয়স্ক মহিলাকেও। আর সেই ঘটনা ধরা পড়েছে ভিডিওতে।
|
দেশ থেকে দূরে ঘরের স্বাদ!
দীপাবলী উপলক্ষ্যে অনেকে প্রবাসী ভারতীয়ই এই উৎসবে গা ভাসিয়েছেন। দীপাবলিতে ছুটি না পেলেও, আনন্দের কিছুটা অংশ পুষিয়ে দিয়েছে এই অনুষ্ঠান।
|
ঘুমর-এর তালে উদযাপন!
রাজস্থানী ঘরানার সাজে, 'পদ্মাবত' ছবির 'ঘুমর' গানের তালে এদিন মেতে ওঠে লন্ডনের ট্রাফলগর স্কোয়ার। আর সেই ঘটনাই ভিডিওবন্দি হয়।
লন্ডন লাইভ!
লন্ডনের এই প্রাক দীপাবলি উদযাপনের এই ছবি এদিন ফেসবুক লাইভেও সম্প্রচারিত হয়।












Click it and Unblock the Notifications