লন্ডনের অ্যাপোলো থিয়েটারে ছাদ ধসে আহত ৯০
লন্ডন, ২০ ডিসেম্বর : 'দ্য কিউরিয়াস ইনসিডেন্ট অফ দ্য ডগ ইন নাইটমেয়ার' নাটকটি চলার সময় মধ্য লন্ডনের অ্যাপলো থিয়েটারের ছাদ ভেঙে পড়ে আহত হলেন ৯০ জন। সংখ্যাটা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
সূত্রের খবর অনুযায়ী, ওই সময় থিয়াটারে প্রায় ৭২০ জন দর্শক উপস্থিত ছিলেন। নাটক চলাকালীন এমন ঘটনায় হতবাক অনেকেই। অনেকে আবার ছাদ ভেঙে পড়াটা নাটকেরই অঙ্গ ভেবেছিলেন।
প্রত্যক্ষদর্শীদের কথায় নাটক চলাকালীন অভিনেতারা দর্শকাসনের উপর সিলিংয়ের দিকে তাকিয়ে আতঙ্কিত হচ্ছিলেন, বিভিন্ন প্রতিক্রিয়া দিয়ে বোঝানোর চেষ্টা করছিলেন কী হতে চলেছে। কিন্তু সেটা নাটকের অভিনয়ের অঙ্গ বলেই মেনে নিয়েছিলেন সকলে। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই এই ঘটনা ঘটে যায়। ধোঁয়ায় ভরে যায় চারিদিক।
লন্ডন দমকল কর্মীরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌছে উদ্ধারকাজ শুরু করেন। ৮টি দমকলের ইঞ্জিন , ৫০ জন কর্মী উদ্ধার কার্য চালান।
উল্লেখ্য ১৯০১ সালে ৭৭৫ আসনবিশিষ্ট এই থিয়েটারটি তৈরি হয়।












Click it and Unblock the Notifications