ভারত-পাক ম্যাচের আগে লন্ডনে আইসিস-র হামলা, নিহত ৭, নিন্দায় মোদী

লন্ডন ব্রিজের কাছে গাড়ি নিয়ে হামলা চালানো হয়, গাড়ি নিয়ে পথচারীদের পিষে মারার ছক ছিল বলে মনে করা হচ্ছে। পরে, লন্ডনের বোরো মার্কেটে ছুরি নিয়ে হামলা চালানো হয়।

একই মাসের মধ্যে ফের একবার জঙ্গি হামলার শিকার লন্ডন। শনিবার পরব পর ৩টি হামলায় কেঁপেয় ওঠে এই ব্রিটিশ নগরী। প্রথমে লন্ডন ব্রিজের কাছে গাড়ি নিয়ে হামলা চালানো হয়, গাড়ি নিয়ে পথচারীদের পিষে মারার ছক ছিল বলে মনে করা হচ্ছে। পরে, লন্ডনের বোরো মার্কেটে ছুরি নিয়ে হামলা চালানো হয়। ঘটনায় নিহত ৭, মৃতদের মধ্যে সন্দেহভাজন জঙ্গিরাও রয়েছে । ঘটনার দায় স্বীকার করেছে আইএসআইএস। যদিও তৃতীয় যে হামলাটি হয়েছে ভক্স হলের কাছে, তাতে জঙ্গি যোগ নেই বলে জানা গিয়েছ। ঘটনার কড়া নিন্দা করেছেন ভারতীয় প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী।

গোটা ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ। হামলায় ,অনেকেরই ছুরি দিয়ে গলা কাটবার চেষ্টা হয়েছে বলে উঠে আসছে খবর। ঘটনার খবর পেয়ে, তড়িঘড়ি লন্ডন প্রশাসনের সশস্ত্র বাহিনী ছুটে যায় ঘটনাস্থলে।সাহসীকতার সঙ্গে লন্ডনের আর্মড রেসপন্স অফিসাররা খতম করেন ৩ জঙ্গিকে। বোরো মার্কেটেই জঙ্গিদেjর মেরে ফেলা হয়। ঘটনায় ৪৮ জন আহতকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। আপাতত বন্ধ করা হয়েছে লন্ডন ব্রিজ।

ফের জঙ্গি হামলায় রক্তাক্ত লন্ডন, নিহত ৬, আহত বহু

এদিকে, আজই ভারতীয় দল লন্ডনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হবে পাকিস্তানের। তার আগে এই হামলায় রীতিমতো ভারতীয় ক্রিকেটারদের নিরপত্তার দিকটি নিয়ে প্রশ্ন উঠল।

এছা়ডাও আগামী ৮ জুন লন্ডনে নির্বাচন হওয়ার কথা। তার আগে এরকম ক্রমাগত জঙ্গি হামলা, প্রশাসনের কপালে ভাঁজ ফেলেছে। এর আগে গাড়ি নিয়ে লন্ডনের ওয়েস্টি মিনস্টার ব্রিজেও একই ভাবে হামলা চালায় আততায়ীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+