এবার ফিলিংয়ের দিন শেষ! দ্বিতীয়বার গজাবে নতুন দাঁত, গবেষণায় সাফল্য বিজ্ঞানীদের

দাঁত থাকতে অনেকেই দাঁতের মর্ম দেন না। যে কারণে অনেককেই দাঁতের সমস্যায় ভুগতে হয়। মন ভরে চকোলেট খেয়ে ভালো ভাবে মুখ ধুয়ে নেন না। আর তাতেই হয় দাঁতের দফারফা অবস্থা। আর যে কারণে অনেকেই দাঁত তুলে ফেলতে হয় কিংবা ফিলিং বা ডেন্টাল ইমপ্লান্টের ওপর ভরসা রাখতে হয়। তবে এই বার বোধদয় সেই কষ্টের দিন শেষ হতে চলেছে সকলের! কারণ দাঁতের ফিলিং করার সময় রোগীকে অনেক ব্যথা পেতে হয়। এবার নয়া এক দন্ত চিকিৎসায় এবার সাফল্য পেলেন লন্ডনের কিংস কলেজের বৈজ্ঞানিকরা। যা কিন্তু এক নয়া পরিবর্তন আনতে চলেছে।

এবার এই বিজ্ঞানীরাই কিন্তু এই প্রথমবার ল্যাবে মানুষের দাঁত দ্বিতীয়বার গজিয়ে ওঠার মতো নতুন উপায় খুঁজে পেয়েছেন! শুনে অবাক হচ্ছেন। যে দাঁত একবার গেলে আর দ্বিতীয়বার পাওয়ার উপায় থাকে না মানুষের। ফিলিং ছাড়া আর কোনও উপায় থাকে না। তবে এবার পুনরায় দাঁত গজিয়ে দেবেন বিজ্ঞানীরা! এই সুবিধা পাবেন প্রাপ্তবয়স্ক ব্যক্তিরাও।

Dentist

লন্ডনের এই কলেজের বিজ্ঞানীদের গবেষণাতেই এই কাজ সফল হয়েছে। যা নিয়ে তারা বহুদিন ধরেই গবেষণা চালিয়ে যাচ্ছেন। তাঁদের মতে, এই গবেষণা ইতিমধ্যে সফলতা পেয়েছে। ফিলিং বা ডেন্টাল ইমপ্লান্টের বিকল্প হিসাবে কাজ করবে এই নয়া গবেষণা। বিজ্ঞানীরা তাঁদের গবেষণা চালিয়ে দেখেছেন, যাতে দাঁত ভেঙে গেলে তার জায়গায় নতুন দাঁত গজাতে পারে।

এই প্রক্রিয়ায়, দাঁতের ছোট ছোট প্রাথমিক কোষগুলি মানুষের চোয়ালে প্রবেশ করানো হবে। এই কোষগুলি ধীরে ধীরে আসল দাঁতে পরিণত হবে। বিজ্ঞানীদের মধ্যে একজন জানান, দুধের দাঁত পড়ার পর শৈশবে যেভাবে নতুন দাঁত গজায়, এটিও ঠিক সেভাবেই বাড়তে পারবে।

তাঁর মতে, ল্যাবে তৈরি এই দাঁতগুলি প্রাকৃতিক ভাবে গজিয়ে উঠবে। চোয়ালের মধ্যে আসল দাঁতের মতো থাকবে। আর এটি কিন্তু ঝুঁকিমুক্ত থাকবে। এতে কারোর কোনও অসুবিধা হবে না। এটি কিন্তু ফিলিং বা ডেন্টাল ইমপ্লান্টের থেকে বেশি টেকসই হবে।

বৈজ্ঞানিক জুচেন ঝাঙ বলেন, দাঁত ভেঙে গেলে কিংবা দাঁত ঠিক রাখতে ফিলিং একমাত্র পথ হতে পারে না। তাছাড়া ফিলিং কিন্তু বেশিদিন স্থায়ীও হয় না। আর এই নয়া প্রক্রিয়ার মাধ্যমে দুধের দাঁত পড়ার পর শৈশবে যেভাবে নতুন দাঁত গজায়, এটিও ঠিক সেভাবেই বাড়তে থাকবে। ল্যাবে গজানো দাঁতগুলো আসল দাঁতের মতো হবে। এগুলোও শক্তিশালী হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+