বারোশো' মাইল উড়ে যাবার পর লণ্ডনের ক্ষুদে বাদুড় মারা পড়লো রুশ বেড়ালের হাতে
মানুষের হাতের বুড়ো আঙৃলের সমান বড় একটি বাদুড় ব্রিটেন থেকে ১,২০০ মাইল দূরের রাশিয়ায় উড়ে যাবার পর সেখানে একটি বেড়ালের হাতে মারা পড়েছে।
মানুষের হাতের বুড়ো আঙুলের সমান বড় একটি বাদুড় ব্রিটেন থেকে ১,২০০ মাইল দূরের রাশিয়ায় উড়ে যাবার পর সেখানে একটি বেড়ালের হাতে মারা পড়েছে।
অতিক্ষুদ্র এই স্ত্রী-বাদুড়টির জীববৈজ্ঞানিক নাম নাথুসিয়াস পিপিস্ট্রেল, এবং এর ওজন হচ্ছে মাত্র ৮ গ্রাম।
রাশিয়ার পস্কভ অঞ্চলে মলগিনো গ্রামে বেড়ালের আক্রমণে মৃত বাদুড়টিকে দেখতে পান স্থানীয় এক মহিলা ।
সভেৎলানা লাপিনা নামে এ মহিলারই চোখে পড়ে যে বাদুড়টির পাখায় একটি রিং লাগানো রয়েছে - এবং তাতে ইংরেজিতে 'লন্ডন চিড়িয়াখানা' কথাটি লেখা রয়েছে।
বাদুড়টির পাখায় ২০১৬ সালে এই রিংটি লাগিয়ে দিয়েছিলেন লন্ডনে বাদুড়ের গতিবিধি পর্যবেক্ষণকারী ব্রায়ান ব্রিগস।
যুক্তরাজ্য থেকে কোন বাদুড়ের ইউরোপ পাড়ি দিয়ে এতদূর পর্যন্ত যাবার কোন নজির আগে পাওয়া যায়নি।
বিবিসি বাংলায় সম্পর্কিত খবর:
বাউ মুরগি, ফার্মে পালন করা হলেও স্বাদে যেন দেশি মুরগি
করোনাভাইরাসের জন্য বাদুড় আসলে কতটা দায়ী?
অন্য প্রাণী থেকে মানুষের দেহে রোগ ছড়াচ্ছে কেন?
মি. ব্রিগস বলেছেন, এ ঘটনার মধ্যে দিয়ে আন্তর্জাতিক প্রাণী সংরক্ষণে অবদান রাখা এবং এরকম ব্যতিক্রমী একটি প্রাণীর জীবন সম্পর্কে জানতে পারাটা খুবই চমকপ্রদ ব্যাপার।
ব্রিটেনের বাদুড় সংরক্ষণের একটি ট্রাস্টকে এ ঘটনার কথা জানানোর পর তারা এটিকে বাদুড়ের চলাচলের ক্ষেত্রে একটি "উত্তেজনাপূর্ণ বৈজ্ঞানিক তথ্যপ্রাপ্তি" বলে অভিহিত করেছে।
এটি অবশ্য নাথুসিয়াস পিপিস্ট্রেল জাতীয় একটি বাদুড়ের দীর্ঘতম ভ্রমণের রেকর্ড নয়।
এ রেকর্ডের মালিক আরেকটি নাথুসিয়াস পিপিস্ট্রেল বাদুড় - যেটি লাটভিয়া থেকে ইউরোপের স্পেনে উড়ে এসেছিল ২০১৯ সালে।
সে পাড়ি দিয়েছিল ১,৩৮২ মাইল বা ২,২২৪ কিলোমিটার - যা এ ক্ষেত্রে সর্বোচ্চ রেকর্ড।
যুক্তরাজ্যে ২,৬০০রও বেশি এ জাতীয় বাদুড় আছে, এবং তাদের প্রজনন, বাসস্থান ও পরিযায়ী আচরণ সম্পর্কে জানার জন্য ২০১৪ সালে একটি প্রকল্পও চালু করা হয়।
ব্রিটেনে নাথুসিয়াস পিপিস্ট্রেল দেখা যায় বৃহত্তর লন্ডন, কেন্ট, সারে এবং নর্থাম্বারল্যান্ড অঞ্চলে।
বিবিসি বাংলায় অন্যান্য খবর:













Click it and Unblock the Notifications