প্রবল ঝড় বৃষ্টির মধ্যে ভয়ঙ্কর বাজ এসে পড়ল পথচারীর ছাতায়! পরের ঘটনা দেখুন ভিডিওতে
প্রবল বৃষ্টির তাণ্ডব ইতিমধ্যেই শহরে কেড়ে নিয়েছে একাধিক মানুষের প্রাণ। গোটা দেশে একের পর এক মানুষের মৃত্যু হয়েছে এই ঝড় বৃষ্টির তাণ্ডবে। এবার এক ভিন দেশের ঘটনা নিজের চোখেই দেখে নিন।
প্রবল বৃষ্টির তাণ্ডব ইতিমধ্যেই শহরে কেড়ে নিয়েছে একাধিক মানুষের প্রাণ। গোটা দেশে একের পর এক মানুষের মৃত্যু হয়েছে এই ঝড় বৃষ্টির তাণ্ডবে। এবার এক ভিন দেশের ঘটনা নিজের চোখেই দেখে নিন।

এই ঘটনা সাউথ ক্যারোলিনার । সেখানে এক ঝড়বৃষ্টির দিনে মাথায় ছাতা দিয়ে আরও পাঁচ জনের মতোই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন রোমুলাস ম্যাকনেল। সেখানের অ্যাকাডেমি ফর টেকনোলজি থেকে সবেমাত্র বেরিয়েছেন রোমুলাস। আর যাচ্ছিলেন নিজের গাড়ির দিকে। এমন সময় আচমকা বাজ এসে পড়ে। বাজ ঠিক পড়ে রোমুলাসের কাছেই। অল্পের জন্য কান ঘেঁসে বেড়িয়ে যায় বিপদ। তবে আতঙ্কিত হয়ে রোমুলাস কী করেন, তা দেখে নিন ভিডিওতে।
ম্যাকনেল নিজে পোস্ট করেন এই ভিডিওগুলি। আর সেখানেই লিখে দেন নিজের এই ভয়াবহ কাহিনি। তিনি জানান, যে ভাগ্যিস বাজের শিকার তিনি হননি! তবে মৃত্যুকে এতটা কাছ থেকে দেখে রীতিমতো আতঙ্কে পড়ে যান ম্যাকনেল।
[দিনের বাছাই করা সেরা ছবিগুলি দেখুন একঝলকে]

Click it and Unblock the Notifications