পাকিস্তানে খুন হতে পারেন চিনা রাষ্ট্রদূত, আশঙ্কাপ্রকাশ করে ইসলামাবাদকে চিঠি বেজিংয়ের
ইসলামাবাদে নিযুক্ত রাষ্ট্রদূতের ওপর হামলার আশঙ্কা প্রকাশ করে পাক প্রশাসনকে তাঁর নিরাপত্তা আরও বাড়ানোর আর্জি জানাল চিন
ইসলামাবাদে নিযুক্ত রাষ্ট্রদূতের ওপর হামলার আশঙ্কা প্রকাশ করে পাক প্রশাসনকে তাঁর নিরাপত্তা আরও বাড়ানোর আর্জি জানাল চিন। ইস্ট তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট নামে একটি জঙ্গি সংগঠন তাঁকে হত্য়ার ছক কষে ইতিমধ্য়েই পাকিস্তানে ঢুকে পড়েছে বলে পাক প্রশাসনকে জানিয়েছে চিন।

কয়েকশো কোটি ডলারের চিন - পাকিস্তান ইকনমিক করিডোরের অন্যতম কর্তা পিং ইং ফি-র লেখা সেই চিঠি এখন স্থানীয় সংবাদমাধ্যমেও উঠে এসেছে। চিঠিতে চিন- পাকিস্তান ইকনমিক করিডোরের নিরাপত্তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন পিং ইং ফি। পাক প্রশাসনকে লেখা চিঠিতে আবদুল ওয়ালি নামে এক জঙ্গির উল্লেখ করা হয়েছে। সেইসঙ্গে ওই জঙ্গির পাসপোর্ট ও অন্যান্য তথ্য দিয়ে তাকে অবিলম্বে গ্রেফতার করে চিনা দূতাবাসের হাতে তুলে দেওয়ার কথা বলেছেন পিং ইং ফি। অবশ্য এবিষয়ে পাক প্রশাসন বা চিনা দূতাবাসের পক্ষ থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

আফগানিস্তানে চিনা রাষ্ট্রদূতকে পাকিস্তানে নিয়ে এসেছে চিন। আর গত তিন বছর ধরে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে কাজ করা সান উইডংকে দেশে ফিরিয়ে নিয়েছে চিন। অপরদিকে চিন- পাক ইকনমিক করিডোরের নিরাপত্তা নিয়ে যথেষ্টই উদ্বিগ্ন চিন। ফলে শুধুমাত্র পাকিস্তানের ওপর ভরসা না করে নিজেদের গোয়েন্দাদেরও কাজে লাগিয়েছে চিন।












Click it and Unblock the Notifications