ছিঃ! মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা ঝোলাল কট্টরপন্থীরা! কোনদিকে এগোচ্ছে বাংলাদেশ?
Bangladesh: শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে বেশ কয়েকমাস ঘটল! আর এরপর থেকেই সে দেশে ক্রমশ মাথা চাড়া দিয়ে উঠেছে মৌলবাদী কট্টরপন্থীরা। কখনও সংখ্যালঘু হিন্দুদের উপর চলছে অত্যাচার। হিন্দু মহিলাদের বোরখা পড়ার চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। এমনকি বাইরে বের হওয়া যাবে না বলেও তালিবানি ফতোয়া দিতেও শোনা যাচ্ছে সে দেশের মৌলবাদীদের মুখে।
যা নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। প্রশ্ন উঠছে ইউনূসের ভূমিকা নিয়েও। আর এর মধ্যেই আরও এক লজ্জাজনক ঘটনার সাক্ষী থাকল বঙ্গবন্ধু দেশ। বয়স্ক এক মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে ঘোরানো হল গ্রাম। কুমিল্লার চৌদ্দগ্রামে এই ঘটনা ঘটেছে।

ইতিমধ্যে ঘটনার ভিডিও ভাইরাল। আর তা সামনে আসতেই অনেকেই সোচ্চার হচ্ছেন ওপার বাংলায়। ভয় ভুলে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খুলছেন অনেকেই। দাবি, কোন দিকে বাংলাদেশ এগোচ্ছে? ৭১ এর যুদ্ধে যারা প্রাণকে বাজি রেখে দেশকে স্বাধীন করল তাঁদের গলায় জুতোর মালা।
ইউনূসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন ওপার বাংলার মুক্তিযোদ্ধারা। মুখ খুলেছেন এপার বাংলার বুদ্ধিজীবীরাও। যদিও বাংলাদেশ পুলিশের দাবি, ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চালানো হচ্ছে। আর এহেন গা ছাড়া মনোভাব নিয়েও আক্রমণ ওপার বাংলার মানুষেদের।
Bangladesh: কি দেখা যাচ্ছে ভাইরাল ভিডিও'তে
১ মিনিট ৪৬ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, প্রবীণ এক মুক্তিযোদ্ধা আবদুল হানু কানুর গলায় জুতো মালা পরিয়ে দিয়েছেন কট্টরপন্থীরা। এমনকি এলাকায় ঘোরানো হয়। হুমকি দেওয়া হয়, কোনও দিনই যেন কুমিল্লায় তাঁকে দেখা না যায়।, কার্যত স্পষ্ট বোঝা যায় আবদুল হানু কানুর চোখে মুখে আতঙ্ক। কোনও রকমে প্রবীণ মানুষটি কট্টরপন্থীদের হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করেন। জানিয়ে দেন, কোনও দিনই আর কুমিল্লায় ঢুকবেন না।
Bangladesh: পরে কি জানান?
এই বিষয়ে ওই মুক্তিযোদ্ধা পরে স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, হঠাৎ করেই একা পেয়ে জোর করে বেশ কয়েকজন লোক ঘিরে নেয় এবং জুতার মালা গলায় দিয়ে ভিডিও করে।এমনকি হুমকি পর্যন্ত দেওয়া হয়। এই ঘটনায় চরম লাঞ্ঝনায় আবদুল হানু কানু। কার্যত নতুন বাংলাদেশে যে এমন সম্মান পেতে হবে তা ভাবতেও পারেননি। মুক্তিযোদ্ধা আক্ষেপের সুরে বলেন, বিচার কার কাছে চাইব, মামলা দিয়ে আর কি হবে।
দেশের অবস্থা যে শেষের পথে তা তিনি স্পষ্ট বুঝতে পারছেন, আর সেটা তাঁর বক্তব্যতেই স্পষ্ট বলেই মত ওয়াকিবহালমহলের। যাদের হাত থেকে দেশকে আগলে রেখেছিলেন এতদিন সেই তাঁদেরই ফের দাপাদাপি।












Click it and Unblock the Notifications