হিজবুল শীর্ষ নেতাকে খতম করতে লেবাননে ভয়ঙ্কর আঘাত ইজরায়েলের! 'যুদ্ধ' নিয়ে বড় ঘোষণা নেতানিয়াহু'র
Israel Lebanon Conflict Row: ধীরে ধীরে মধ্যপ্রাচ্যে সংঘাত ভয়ঙ্কর আকার নিচ্ছে। লাগাতার এয়ারস্ট্রাইকে একেবারে বিধ্বস্ত লেবাননের রাজধানী বেইরুট। একের পর এক বিস্ফোরণ। কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে যায় একেবারে। শুধু তাই নয়, বিস্ফোরণ এতটাই জোরদার ছিল যে প্রায় ৩০ কিলোমিটার এলাকা জুড়ে থাকা একাধিক বহুতল সেখানে ভেঙে পড়েছে বলে জানা যাচ্ছে।
বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, এক হিজবুল (Hezbollah group) জঙ্গির মৃত্যুতে কয়েক হাজার জমায়েত হয়েছিল। আর তা টার্গেট করেই ইজরায়েল লাগাতার এই হামলা চালায় বলে জানা যাচ্ছে (Israel Lebanon Conflict Row) । ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা।

Israel Lebanon Conflict Row: টার্গেট করা হয় হিজবুলের দফতর
গত ২৪ ঘণ্টায় হিজবুল সংগঠনের (Israel Lebanon Conflict Row) উপর হামলার তেজ বাড়িয়েছে ইজরায়েল সেনাবাহিনী। সে দেশের বাহিনী জানাচ্ছে, হিজবুলের সদর দফতর টার্গেট করা হয়েছে। হিজবুলের (Hezbollah group) এর অন্যতম গুরুত্বপূর্ণ নেতা সয়েদ হাসান নসরুল্লাহকে (Sayyed Hassan Nasrallah) টার্গেট করেই এই হামলা চালানো হয় বলে জানা যাচ্ছে।
যদিও হিজবুলের এক মুখপাত্র জানিয়েছেন, নসরুল্লাহ ঠিক আছে। এমনকি যে টার্গেট করা হয়েছিল তাও ব্যর্থ হয়েছে। তবে বহু মানুষের মৃত্যুর খবর আসছে। তাৎপর্যপূর্ণ ভাবে একদিকে যখন রাষ্ট্রসংঘে বক্তব্য রাখেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu), সেই সময় এই হামলা চলবে।
Israel Lebanon Conflict Row: হামলা চলবে
নেতানিয়াহু (Benjamin Netanyahu) জানিয়েছেন, লক্ষ্য পূরণ না হওয়া পরজংত লেবাননে হিজবুলে ঘাঁটি লক্ষ্য করে হামলা চলবে। প্রত্যেকদিন ওই এলাকা (লেবানন) থেকে ইজরায়েলকে টার্গেট করা হবে তা আর বরদাস্ত করা হবে না। দেশের মানুষকে সুরক্ষিত রাখা কর্তব্য বলেও রাষ্ট্রসংঘে দেওয়া বক্তব্যে স্পষ্টন জানিয়ে দেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, এই অভিযান চলবে বলেও জানিয়েছেন।
বলে রাখা প্রয়োজন, শুধু আকাশপথে নয়, খুব শীঘ্রই স্থলপথেও লেবাননে অল আউট হামলা শুরু করবে ইজরায়েল। ইতিমধ্যে সে দেশের সেনাবাহিনীকে এই বিষয়ে তৈরি থাকার কথা বলা হয়েছে। ফলে ইজরায়েল এবং লেবাননের এই সংঘাত আগামীদিনে যে আরও ভয়ঙ্কর হতে চলেছে তা কার্যত স্পষ্ট। এমনকি এই সংঘাতের মধ্যে অন্য দেশের জড়িয়ে পড়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না সামরিক বিশেষজ্ঞরা (Israel Lebanon Conflict Row) ।












Click it and Unblock the Notifications