কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কীভাবে মানব শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি জানা সম্ভব জেনে নিন
কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কী ভাবে শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি জানা সম্ভব জেনে নিন
এবার শরীরি তাপমাত্রা যাচাই করে চোখের পলকেই জেনে নেওয়া সম্ভব আপনার শরীরে মারণ করোনা ভাইরাসের উপস্থিতি আছে কী নেই। শুনতে খানিক অবাক লাগলেও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের মাধ্যমে এমনটা করা সম্ভব বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা।

মিশিগান বিশ্ববিদ্যালয় এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষণায় নতুন আবিষ্কার
মিশিগান বিশ্ববিদ্যালয় এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই নতুন পদ্ধতির আবিষ্কার করেছেন বলে জানা যাচ্ছে। সম্প্রতি চিনের স্কুল ও হাসপাতালগুলি এই অত্যাধুনিক আর্টিফিসিয়াল ইন্টালেজেন্সি(এআই) সিস্টেমের ব্যবহার শুরু হয়েছে বলেও জানা যাচ্ছে।

একসাথে ১০০ জনের শারীরিক পরীক্ষা সম্ভব
এই ক্ষেত্রে এই নতুন এআই সিস্টেমের মাধ্যমে এনপিইউ সার্কিট প্রতি এক সেকেন্ডে প্রায় ৩ ট্রিলিয়ন শারীরিক উপাদান যাচাই করা সম্ভব বলে জানাচ্ছেন গবেষকরা। পাশাপাশি এক হাজার স্কয়ার ফিটের জায়গায় প্রায় ১০০ জনকে ট্র্যাক এই প্রক্রিয়ার মাধ্যমে ট্রাকও করা সম্ভব।

করোনা হানায় জারি রয়েছে মৃত্যু মিছিল
যার ফলে দেহের তাপমাত্রার পরিমাপের মাধ্যমে সহজেই বোঝা যাচ্ছে কোনো ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের উপস্থিতির কথা। যদিও অন্যদিকে এত সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার পরও করোনা বাইরাসের বাড়বাড়ন্তে কোনও রাশ টানা যাচ্ছে। ইতিমধ্যে শুধু চিনে মৃতের সংখ্যা ২০০০-র গন্ডি ছাড়িয়েছে। পাপাপাশি সাড়া বিশ্বের প্রায় ৪০টি দেশে এই মহূর্তে থাবা বসিয়েছে করোনা।












Click it and Unblock the Notifications