দক্ষিণ আফ্রিকায় সনাক্ত নতুন ভ্যারিয়ান্ট, বি.১.১.৫২৯ নিয়ে ১০টি অজানা তথ্য জানুন
দক্ষিণ আফ্রিকায় সনাক্ত নতুন ভ্যারিয়ান্ট, বি.১.১.৫২৯ নিয়ে ১০টি অজানা তথ্য জানুন
একাধিক মিউটেশন-সহ একটি নতুন করোনা সুপার ভ্যারিয়ান্টের হদিশ মিলেছে সম্প্রতি। দক্ষিণ আফ্রিকায় এই ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে প্রথম। বি.১.১.৫২৯ ভাইরাস এখন বৈজ্ঞানিকদের কাছে যথেষ্ট উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ আফ্রিকা, বৎসোয়ানা এবং হংকং-এর একাংশে পাওয়া গিয়েছে এই নয়া স্ট্রেন। নতুন এই ভ্যারিয়ান্ট নিয়ে জেনে নিন ১০টি গুরুত্বপূর্ণ তথ্য।

৩০টি স্পাইক প্রোটিন
বি.১.১.৫২৯ ভ্যারিয়ান্টের ৫০টি মিউট্যান্ট সহ ৩০টি স্পাইক প্রোটিন রয়েছে। এই স্পাইক প্রোটিনের লক্ষ্য হল সম্প্রতি নেওয়া কোভিড-১৯ ভ্যাকসিন এবং এই ভ্যাকসিনের মাধ্যমে তৈরি হওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা। গবেষকরা এখনও নিশ্চিত করার চেষ্টা করছেন যে এটি আগের রূপগুলির তুলনায় এটি আরও সংক্রমণযোগ্য বা প্রাণঘাতী কিনা।

১০টি মিউটেশন
ভাইরাসের যে অংশটি, রিসিপটর বাইন্ডিং ডোমেইন, মানুষের শরীরের কোষের সঙ্গে প্রথম সংযোগ ঘটায়, নতুন ভ্যারিয়ান্টে সেটির ১০টি মিউটেশন রয়েছে। ভয়াবহ ক্ষতিকর হিসেবে আলোড়ন তৈরি করা ডেল্টা ভ্যারিয়ান্টে এই মিউটেশন ছিল মাত্র দুটি।

ভ্যারিয়ান্টের উৎস
ভ্যারিয়ান্টের উৎস সম্পর্কে জল্পনা রয়েছে, তবে এটি একজন রোগী থেকে উদ্ভুত হতে পারে। লন্ডন-ভিত্তিক ইউসিএল জেনেটিক্স ইনস্টিটিউটের পরিচালক ফ্রাঙ্কোয়েস ব্যালোক্স বলেন, 'সম্ভবত এটি একটি রোগ প্রতিরোধ ক্ষমতা আপসহীন ব্যক্তির দীর্ঘস্থায়ী সংক্রমণের সময় বিকশিত হয়েছিল, সম্ভবত চিকিৎসাহীন এমন এইচআইভি/এইডস রোগীর মধ্যেও থাকতে পারে।'

দক্ষিণ আফ্রিকায় প্রথম কেস
দক্ষিণ আফ্রিকায় প্রথম এই ভ্যারিয়ান্ট সনাক্ত হয়। এরপর এই স্ট্রেন বৎসোয়ানায় ছড়িয়ে পড়ে, যেখানে সম্পূর্ণ টিকাকরণ ব্যক্তিরাও সংক্রমিত হয়েছে। দক্ষিণ আফ্রিকায় এই ভ্যারিয়ান্টের সঙ্গে যুক্ত ১০০টি কেস সনাক্ত হয়েছে এবং বৎসোয়ানা থেকে ৪টে।

হংকংয়ে সনাক্ত ২টি কেস
হংকংয়েও ২টি কেস সনাক্ত হয়েছে। যেখানে যাত্রীদের (ফাইজার ডোজ নেওয়া), যাঁরা দক্ষিন আফ্রিকা থেকে এসেছেন তাঁদের আলাদা ঘরে আইসোলেট করে রাখা হয়েছে। নমুনায় খুব উচ্চ মাত্রায় এই ভাইরালের ডোজ পাওয়া গিয়েছে।

ভ্যাকসিন কম কার্যকর
এই ভ্যারিয়ান্টে দেখতে পাওয়া কয়েকটি মিউটেশন এর আগে অন্যান্য ভ্যারিয়ান্টের ক্ষেত্রেও দেখা গেছে। যেমন, এন৫০১ওয়াই করোনা ভাইরাসকে সহজে সংক্রমিত হতে সহায়তা করে বলে ধারণা করা হয়। নতুন ভ্যারিয়ান্টে আরো কিছু মিউটেশন রয়েছে যার ফলে শরীরের অ্যান্টিবডি ভাইরাসকে সনাক্ত করতে পারে না এবং ভ্যাকসিনকে অপেক্ষাকৃত কম কার্যকর করতে পারে।

ইজরায়েলে ধরা পড়েছে এই ভ্যারিয়ান্ট
ইসরায়েল বলেছে যে তারা মালাউই থেকে ফিরে আসা একজন ব্যক্তির মধ্যে প্রচুর পরিমাণে মিউটেশন সহ একটি কোভিড-১৯ ভ্যারিয়ান্টের একটি কেস সনাক্ত করেছে। দেশের স্বাস্থ্য মন্ত্রক বলেছে যে , আরও দুজনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

ভারতেও জারি সতর্কতা
প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকায় চিহ্নিত করোনাভাইরাসের নতুন রূপ নিয়ে রাজ্যগুলিকে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এ নিয়ে স্বাস্থ্য মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে করোনার এই নতুন রূপে জিনের চরিত্রবদলকে 'খুব বিরল সমাবেশ' বলে উল্লেখ করা হয়েছে। সম্প্রতি ভারতে ভিসার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করা হয়েছে।

বিমান পরিষেবার ওপর নিষেধাজ্ঞা জারি
ব্রিটেন, সিঙ্গাপুর ও ইজরায়েল দক্ষিণ আফ্রিকা, বৎসোয়ানা সহ চারটি আফ্রিকান দেশ থেকে বিমান পরিষেবার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জার্মানি ও ইতালি দক্ষিণ আফ্রিকা থেকে অধিকাংশ বিমান পরিষেবা বাতিল করেছে। যদিও ইউরোপের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছে দক্ষিণ আফ্রিকা।

হু–এর সতর্কতা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভ্যারিয়ান্টের মোকাবিলার জন্য প্রাথমিক পর্যায়ে সতর্কতার আহ্বান জানিয়েছে। বি.১.১.৫২৯ কীভাবে আচরণ করে তা বোঝার জন্য আরও গবেষণা করা দরকার বলে জানিয়েছে হু।












Click it and Unblock the Notifications