লাস ভেগাসে শ্যুটআউট চালানো জঙ্গির পরিচয় ও ছবি সামনে এল

ম্যানডালে বে হোটেল ও ক্যাসিনোয় হামলা চালানো বন্দুকবাজের পরিচয় সামনে আনল পুলিশ।

লাস ভেগাসে ম্যানডালে বে হোটেল ও ক্যাসিনোয় হামলা চালানো বন্দুকবাজের পরিচয় সামনে আনল পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২০০ জন। একটি মিউজিক ফেস্টিভ্যালের মাঝে এই হামলা চালানো হয়েছে।

লাস ভেগাসে শ্যুটআউট চালানো জঙ্গির পরিচয় ও ছবি সামনে এল

পুলিশ জানিয়েছে, আততায়ী বন্দুকবাজের নাম স্টিফেন প্যাডক। তার বয়স ৬৪ বছর। লাস ভেগাসের শেরিফ জোসেফ লোম্বার্দো বলেছেন, প্যাডক নামে ওই আততায়ীর হোটেলে অনেকগুলি আগ্নেয়াস্ত্র পেয়েছে পুলিশ।

এই আততায়ীর সঙ্গে ৬২ বছর বয়সী একজন মহিলাও ছিলেন। তার নাম মারিলৌ ড্যানলি। তিনি প্যাডকের সঙ্গে থাকতেন বলে পুলিশ জানতে পেরেছে। তাঁর খোঁজেই হন্যে হয়ে ঘুরছে পুলিশ। বলা হয়েছে, মহিলার উচ্চতা ৪ ফুট ১১ ইঞ্চি ও ওজন ৫০ কেজি। দেখতে অনেকটা এশিয়ানদের মতো।

লাস ভেগাসে শ্যুটআউট চালানো জঙ্গি

প্রসঙ্গত, এর চেয়ে ভয়ানক প্রাণঘাতী বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে আর হয়নি। অরল্যান্ডো নাইট ক্লাবের হামলায় ৪৯ জনের মৃত্যু হয়েছিল। এবার সেই সংখ্যা ৫০ ছাড়িয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+