Linda Yaccarino কি তাহলে টুইটারের নয়া সিইও! কে এই মহিলা জানেন

টুইটারের নেতৃত্ব দেওয়ার জন্যে একটা নতুন নাম সামনে এল এবার! বৃহস্পতিবারই ইলন মাস্ক জানিয়েছেন সিইও পদের জন্যে নতুন একজনকে খুঁজে পেয়েছেন তিনি। যদিও সেই নাম তিনি প্রকাশ করেননি।

হোয়াইট স্ট্রিট জার্নালের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের অন্যতম এই সোশ্যাল জায়েন্টের নয়া সিইও হতে পারেন Linda Yaccarino। সম্ভাব্য নামগুলির তালিকায় লিন্ডাই রয়েছেন একেবারে প্রথমে। এনবিসি ইউনির্ভাসালের এক্সিকিউটিভ পদে রয়েছেন Linda।

Linda Yaccarino কি তাহলে টুইটারে নয়া সিইও!

২০১১ সাল থেকে ওই সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। ২০১১ সালের নভেম্বরে কেবল এন্টারনেটমেন্ট এবং ডিজিটাল অ্যাড বিভাগের প্রেসিডেন্ট পদে নিযুক্ত হন Linda Yaccarino। পরবর্তীতে চেয়ারম্যান পদ পান তিনি। বিজ্ঞাপন এবং ক্লায়েন্ট পার্টনারশিপ বিভাগের চেয়ারম্যান হিসাবে সংস্থাতে অনেক পরিবর্তন এনেছেন লিন্ডা।

ওই সংস্থার বার্ষিক ১০ বিলিয়ন ডলার আয়ের দায়িত্ব রয়েছে তাঁর উপর। এনবিসি ইউনির্বাবসালের গ্লোবাল অ্যাড এবং পাটনারশিপ বিভাগের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন ২০২০ সাল থেকে। এনবিসিতে যোগ দেওয়ার আগে Linda Yaccarino টার্নার এন্টারমেন্ট সংস্থার সিওও হিসাবে ১৯ বছর হিসাবে কাজ করেছেন।

পেন স্টেট ইউনির্ভাসিটিতে টেলি কমিউনিকেশন নিয়ে পড়াশুনা করেছেন Linda Yaccarino। একাধিক ডিগ্রি রয়েছে মহিলার নামের পাশে। ২০১১ সালে অ্যাডউইকে ১০ ক্ষমতাবান মহিলার তালিকাতে জায়গা করে নিয়েছিলেন লিন্ডা। ২০১১ সালে হলিউডের রিপোর্টাস ওম্যান তকমা পান তিনি।

এছাড়াও দীর্ঘ কর্মজীবনে একাধিক সম্মান আসে লিন্ডার কাছে। এবার সেই তাঁকে সম্ভবত টুইটারের সিইও পদে বসাতে চলেছেন ইলন মাস্ক। যদিও এই বিষয়ে মাস্ক অবশ্য কোনও কথাই বলেননি। টুইটারে শুধু জানিয়েছেন যে আগামী ছয় সপ্তাহের মধ্যে টুইটার নতুন সিইও পাবেন।বলে রাখা প্রয়োজন, টুইটার কেনার পর থেকেই নানা সময়ে বিতর্কের জন্ম দিয়েছে।

টুইটারের সিইও পদ নিয়ে কি বলছেন ইলন

গতবছর ডিসেম্বরে টুইটারের দায়িত্ব নেওয়ার পর ইলন মাস্ক বলেছিলেন , তিনি এই পদ থেকে সরে দাঁড়াবেন। শুধু তাই নয়, টুইটার কেনার পর থেকেই গণহারে ছাঁটাই শুরু করেছিলেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা টুইটারের অফিসগুলি একের পর এক বন্ধ করতে থাকেন।

যা নিয়ে একেবারে সমালোচনায় জড়িয়েছিলেন ইলন মাস্ক। যদিও কোনও সমালোচনারই জবাব তিনি দেননি। বরং একের পর এক মাস্কের কাজ বিতর্ক বাড়িয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+