পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে হাফিজের ছেলের কী পরিণতি হল! তুমুল উত্তেজনা জঙ্গি-পুত্রকে ঘিরে
২৬/১১-এর মুম্বই হামলার মাস্টারমাইন্ড জঙ্গি হাফিজ সইদের ছেলে তালাহ সইদ আপাতত হাসপাতালে। লাহোরে বীভৎস বোমা বিস্ফোরণে একটুর জন্য প্রাণে রক্ষা পেয়ে গিয়েছে জঙ্গি নেতার ছেলে তাহাল সইদ।
২৬/১১-এর মুম্বই হামলার মাস্টারমাইন্ড জঙ্গি হাফিজ সইদের ছেলে তালাহ সইদ আপাতত হাসপাতালে। লাহোরে বীভৎস বোমা বিস্ফোরণে একটুর জন্য প্রাণে রক্ষা পেয়ে গিয়েছে জঙ্গি নেতার ছেলে তাহাল সইদ। পাকিস্তানের বহাল তবিয়তে থাকা এই জঙ্গি পরিবারের সন্তান কিভাবে বিস্ফোরণের আঁচে পড়ল , তা নিয়ে উঠে আসছে একাধিক চাঞ্চল্যকর তথ্য।

কী ঘটেছে লাহোরে?
লাহোরের জামিয়া মসজিকদে বিস্ফোরণে বহু জনই আহত হয়েছেন। আর আহতদের মধ্যে রয়েছে জঙ্গি পুত্র তালহাও। পাকিস্তান সরকার একে সিলিন্ডার বিস্ফোরণের তকমা দিয়ে থাকলেও, বিস্ফোরণের রূপ ঘিরে একাধিক সন্জেহজনক বিষয় উঠে আসছে । লাহোরের মুহম্মদ আলি রোডের এই বিস্ফোরণ পাকিস্তানি প্রশাসনের কাছে একাধিক প্রশ্ন তুলছে জঙ্গি পুত্রের নিরাপত্তা নিয়ে। উল্লেখ্য, আপাতত লাহোরের জিন্না হাসপাতালে চিকিৎসাধীন তালহা।

তালহার হাতে জঙ্গি শিবির লস্কর ও জামাতের দায়িত্ব
পাকিস্তানের কাছে জামাত উদ দাওয়া মূলত একটি সামাজিক সংগঠন। আর সেই সংগঠনের বিরুদ্ধেই রয়েছে একাধিক সন্ত্রসবাদী কার্যকলাপের অভিযোগ রয়েছে। যে সংগঠনের আওতায় চলে জঙ্গি শিবির লস্কর। আর হাফিজের শারীরিক পরিস্থিতিত অবনতির জেরে এই লস্কেরর দায়িত্বে এখন তালহা।

তালহার দায়িত্বে রয়েছে আফগান মুলুকের প্রশিক্ষণ
হাফিজ পুত্র তালহার হাতে এখন আফগানিস্তানে জঙ্গি শিবিরের প্রচুর দায়িত্ব। হাফিজ পুত্র তালহা মূলত , আফগানিস্তানে জঙ্গি প্রশিক্ষণ শিবির দেখাশোনা করছে। সেখান থেকেই লস্কর জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছে।

ভারতের তোপ
এর আগে, গত সপ্তাহেই পাকিস্তানকে তোপ দাগে ভারত। ভারতের বিদেশমন্ত্রকের তরফের বার্তায় বলা হয় যে , পাকিস্তানে বহাল তবিয়তেই রয়েছে মুম্বই হামলার অভিযুক্ত হাফিজ। আর তারপরই ভারত ফের একবার প্রশ্ন তোলে যে কিভাবে পাকিস্তানের মাটিতে এত বড় এক জঙ্গি ঘুরে বেড়াতে পারে? যার জবাব ইসলামাবাদ এখনও দেয়নি।












Click it and Unblock the Notifications