লাহোরের বায়ুও দিল্লির মতো দূষিত, দাবি ইমরান খানের
লাহোরের বায়ুও দিল্লির মতো দূষিত, দাবি ইমরান খানের
দিল্লির বায়ু দূষণ নিয়ে ভারতকে আক্রমণ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি জানিয়েছে, লাহোরের বায়ু দূষণ সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছে গিয়েছে, ভারতের রাজধানী দিল্লির মতো এটাও নীরব খুনিতে (সাইলেন্ট কিলার) পরিণত হয়েছে।

ইমরান খান বলেন, 'লাহোরের বাতাসে শ্বাস নেওয়া যাচ্ছে না এবং শহরের পরিস্থিতি বৃদ্ধ থেকে তরুণ সকলের জন্যই খারাপ।’ তিনি আরও বলেন, 'আমরা এখনও এটাও জানি না যে কতজন মানুষ আক্রান্ত হয়েছে।’ ইমরান খান দিল্লির বায়ু দূষণ প্রসঙ্গে বলেন, 'আমরা মনে করেছিলাম যে দিল্লি হচ্ছে সবচেয়ে দূষিত শহর।’ তিনি জানান এবার লাহোরও সেই পর্যায়ে চলে গিয়েছে। সোমবার তিনি ক্লিন–গ্রিন পাকিস্তান সূচক চালু করে জানান, তাঁর সরকার দেশের অবনতি হওয়া পরিবেশের উন্নতি করতে মনোনিবেশ করেছে। ইমরান খান বলেন, 'লাহোরের বায়ু দূষণ সবচেয়ে খারাপ পর্যায়ে চলে গিয়েছে, এটি এখন সাইলেন্ট কিলারে পরিণত হয়েছে।’
পাক প্রধানমন্ত্রী জানান, এটা হয়েছে কারণ কি করতে হবে এটা কেউ ভাবেনি। তিনি বলেন, 'আমরা দেশের গাছ কেটে ফেলছি এবং মাত্র ১০ বছরে লাহোরের ৭০ শতাংশ জায়গা গাছবিহীন হয়ে গিয়েছে। আমরা আমাদের নদীগুলিতে নর্দমার জল ফেলে তা নষ্ট করে দিয়েছি।’












Click it and Unblock the Notifications