ফেসবুকে চ্যাট, সাগরজলে অন্যমনস্ক যুবতী!

ফেসবুক
মেলবোর্ন, ১৯ ডিসেম্বর: জেটি দিয়ে হাঁটছিলেন। নীচে সুনীল সমুদ্র। কিন্তু, চোখ ছিল আইফোনে। আরও স্পষ্টভাবে বললে ফেসবুকে! ফল? পপাত চ! একদম জলে। আইফোন তলিয়ে গিয়ে জলে খাবি খেয়ে পেট ফুলে সে এক কাণ্ড!

তাইওয়ানের এক যুবতী বেড়াতে এসেছিলেন অস্ট্রেলিয়ায়। মেলবোর্নে বিকেলে বেড়াতে বেরিয়েছিলেন। ফেসবুকে চ্যাট করতে করতে চলছিল বৈকালিক পদচারণা। তখনই ঘটে যায় বিপদ। ওই যুবতীকে জলে পড়ে যেতে দেখে এক প্রত্যক্ষদর্শী খবর দেন পুলিশে। স্পিডবোট নিয়ে এসে পুলিশ তাঁকে উদ্ধার করে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। নিজের কৃতকর্মে পুলিশকে দৌড়ঝাঁপ করতে হল বলে ক্ষমা চেয়েছেন ওই যুবতী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+