লাদাখ সংঘাতের মাঝে উত্তরাখণ্ড সীমান্তে চিন মিসাইল তৈরির পথে! বিস্ফোরক বার্তা স্যাটেলাইট চিত্রের
উত্তরাখণ্ডের লিপুলেখ সীমান্তে এবার ধিরে ধিরে সংঘাতের ছাইচাপা আগুন স্ফুলিঙ্গ বের করতে শুরু করেছে। গত কয়েকদিন ধরেই উত্তরাখণ্ডের লিপুলেখ সীমান্তে প্রবল সংঘাত দেখা দিয়েছে। এবার জানা গিয়েছে এই এলাকায় চিন সন্দেহজনক গতিবিধি শুরু করেছে।

লিপুলেখ সীমান্তে কী ঘটছে?
উত্তরাখণ্ডের লিপুলেখ, লিম্পিয়াধুরা ও কালাপানিকে বহুদিন ধরেই নেপাল নিজের জায়গা হিসেবে দাবি করতে শুরি করেছে। সেই মর্মে তারা মানচিত্রও প্রকাশ করছে। এদিকে, নেপাল-চিন-ভারতের সীমান্ত উত্তরাখণ্ডের লিপুলেখ এলাকায় চিন সার্ফেস টু এয়া ল মিসাইল তৈরি করতে শুরু করে দিয়েছে।

সন্দেহজনক লাল টেন্ট সীমান্তে!
এক স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে, তিন দেশের সীমান্ত উত্তরাখণ্ডের লিুলেখ এলাকায় সন্দেহজনক লাল টেন্ট । যা চিনের লালফৌজের সমারোহকে চিহ্নিত করছে বলে দাবি করা হচ্ছে। আর এই ফৌজের জওয়ানরা সমবেতভাবে মিসাইল তৈরির দিকে এগিয়ে যাচ্ছে বলে দাবি একাধিক স্যাটেলাইট চিত্রের।

মিসাইল ও চিন
চিন মূলত নিজের প্রতিরক্ষার গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে মিসাইল মোতায়েন করে রাখে। এবার এই স্যাম (সার্ফেস টু এয়ার মিসাইল) এর জন্য এসএ ২০ ব্যাটালিয়ন তারা রাশিয়া থেকে আমদানি করেছে বলে খবর। চিনেক বেশ কয়েকটি জায়গায় এই ক্ষেপণাস্ত্র রয়েছে বলেও জাবি করা হচ্ছে।

নেপাল-ভারত সংঘাত
প্রসঙ্গত, কিছুদিন আগেই ভারতীয় ভূখণ্ডের অন্তর্গত কালাপানি, লিপুলেখ পাস ও লিম্পিয়াধুরা এলাকাকে নিজেদের সীমানার অন্তর্ভুক্ত করে নতুন মানচিত্র প্রকাশ করেছিল নেপাল। এরপর সেই মানচিত্রে সিলমোহর দেয় নেপালের পার্লামেন্ট। ভারতের তরফে এই মানচিত্রকে খারিজ করে বলা হয়েছে, এটি একটি 'ইউনিল্যাটরাল অ্যাক্ট৷' যার কোনও ঐতিহাসিক প্রমাণ নেই৷

জমি ছাড়ছেনা ভারতও!
ভারতের তরফে তিব্বত সীমান্তে লিপুলেখ ও উত্তরাখণ্ডের সংযোগকারী ৮০ কিলোমিটার রাস্তা উদ্বোধন করেছিলেন রাজনাথ সিং৷ তারপরই মে মাসে নতুন মানচিত্র প্রকাশ করা হয় নেপালের তরফে৷ আর এরপর পিথোগড় জেলা বরাবর নেপাল সীমান্তে সেনা মোতায়েন করেছিল কাঠমান্ডু, যাতে উত্তেজনা বাড়ে। তবে এখন ফের বিতর্কিত এলাকা বরাবর চিনা সেনার বাহিনী মোতায়েন খুব তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications