লাদাখ থেকে অরুণাচল সীমান্তে চিনের ৭টি বিমানঘাঁটিতে গোপনে কী ঘটছে ! ভারতের 'ফোকাস' কোন তথ্য
লাদাখ থেকে অরুণাচল সীমান্তে চিনের ৭টি বিমানঘাঁটিতে গোপনে কী ঘটছে ! ভারতের 'ফোকাস' কোন তথ্য
লাদাখের পারদ চড়তেই চিনের বহু গতিবিধির ওপর ওপর নজরদারির পরিমাণ কার্যত দ্বিগুণ করেছে দিল্লি। একদিকে লাদাখ সীমান্ত ঘিরে চিনের বিস্তারবাদের নেশা, অন্য়দিকে, অরুণাচল সীমান্তে তাজের তেজের কমতি নেই! সবমিলিয়ে সীমান্তের ওপারে চিনের বিমানঘাঁটিতে চোখ রাখতেই ভারতের হাতে একাধিক তথ্য উঠতে শুরু করেছে।

ভারতীয় সেনা সূত্রের দাবি
সংবাদসংস্থা এএনআইতে প্রকাশিত তথ্য অনুযায়ী, ভারতের সেনা চিনের সীমান্তবর্তী ৭ টি পর পর বিমানঘঁটিকে নজরে রাখছে। সেনাসূত্রের দাবি, হোটান, গারগুংসা, কাশঘর, ডকোঙ্কা , জং, লিংজি, পানঘট এলাকায় চিনের বিমানঘাঁটি গতিবিধির দিকে ভারত কড়া নজর রাখতে শুরু করে দিয়েছে।

সীমান্তে ওপার চিন কী করছে?
ভারতীয় সেনা সূত্রের খবর, সীমান্তের ওপারে চিন বিমানঘাঁটির রানওয়ের দৈর্ঘ্য বাড়িয়ে নিচ্ছে। বহু গা ঢাকা দেওয়ার শেল্টারের সংখ্য়া তারা বাড়াচ্ছে। এছাড়াও চিনের লালফৌজের বায়ুসেনা ঘাঁটিতে বহু সেনা মোতায়েনের কাজ চলছে।

জে ২০ ঘিরে জল্পনা
জানা গিয়েছিল, যে ভারতে রাফালে আসতেই লাদাখে ভারতসীমান্তে চিন তাদের সর্বশক্তিশালী যুদ্ধবিমান জে ২০ মোতায়েন করেছে। তবে, সেই খবর লালফৌজ দ্বারা নিশ্চিত না হলে, তা কিছুতেই মান্যতা পেতে পারে না বলে দাবি চিনের। এর আগে ফোর্বসে একটি খবর প্রকাশ্যে আসে, যেখানে বলা হয়েছে যে চিন ভারত সীমান্তের আকাশে জে ২০ নিয়ে ঘোরাফেরা করছে। সেখানে চিন তার তাবড় যুদ্ধবিমানের মহড়া চালাচ্ছে বলেও দাবি করা হয়েছিল প্রতিবেদনে। যে প্রতিবেদনকে এদিন চিনের গ্লোবাল টাইমস কার্যত চ্যালেঞ্জ জানিয়েছে।

উত্তরপূর্বের রাজ্যগুলির দিকে চিন কী করছে?
জানা গিয়েছে, উত্তরপূর্বের রাজ্যগপুলির লাগোয়া ভারত চিন যে সীমান্ত রয়েছে সেখানে মূলক হেলিকপ্টার বেস রয়েছে চিনের। ওই এলাকাগুলিতে ক্রমাগত হেলিপ্যাডের সংখ্যা চিন বাড়িয়ে যাচ্ছে বলে খবর।

বম্বাদের নিয়ে আকাশে উড়ান
চিন তার স্ট্র্যাটেজিক বম্বারদের নিয়ে ভারত সীমান্তের আকাশপথে যুদ্ধবিমানের উড়ান চালাচ্ছে বলেও খবর রয়েছে। গোটা পরিস্থিতি স্যাটেলাইটের ছবিতে ভারতের হাতে এসে পৌঁছচ্ছে।

ফরোয়ার্ড পজিশনে ভারত
এদিকে, ভারতও সীমান্ত নিয়ে একচুল ছাড় দিতে রাজি নয়! ভারত সীমন্তে চিনের দিকে মুখ করে ফরোয়ার্ড পজিশনে রয়েছে মিগ ২৯, সুখোই ৩০ এমকেআই, মিজার ২০০০। ভারতীয় সেনা সূত্রের খবর, সীমান্ত পেরিয়ে আকাশ সীমায় এক মুহূর্তের জন্যও কোনও চিনা বিমান দেখলে , তাকে ছেড়ে কথা বলবে না ভারত।

রাফালের সঙ্গে তুলনায় আসেনা চিনের জে ২০
রাফালে যেখানে পঞ্চম জেনারেশনের যুদ্ধবিমান যেখানে চিনের যুদ্ধবিমান ডে ২০ মাত্র চতুর্থ জেনারেশনের। ফলে দুটি বিমানের তুলনা আসেই না! তবে রাফালেকে মোকাবিলা করতে চিনের একমাত্র হাতিয়াল এই জে ২০। যা ফোর্বসের খবর অনুযায়ী ও বেশ কিছু স্যাটেলাইটের তথ্য অনুযায়ী রয়েছে চিন সীমান্তের উত্তরপশ্চিম দিকে জিনজিয়াং এর উইঘুর এলাকায়। জানা গিয়েছে, ভারত সীমান্ত থেকে মাত্র ৩২০ কিলোমিটার দূরে রয়েছে চিনের এই যুদ্ধবিমান।












Click it and Unblock the Notifications