লাদাখ সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পার করে এগিয়েছে ভারত! চিন ক্রমেই সরব হতে শুরু করেছে
শুধু ওয়ার্নিং শটেই থেমে থাকেনিন ভারত। লাদাখ সীমান্তে ভারতীয় ট্রুপ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পার করে এগিয়ে যায় বলে দাবি করছে চিন। চিনের সরকারের হাতে থাকা গ্লোবাল টাইমস এদিন সকাল থেকেই লাদাখ পরিস্থিতি নিয়ে একের পর এক তথ্য প্রকাশ্যে আনছে। যা ঘিরে উত্তেজনা ছড়াচ্ছে।

চিনের মিডিয়ার দাবি
এদিন চিনের জিনপিং সরকার দ্বারা পরিচালিত গ্লোবাল টাইমসের খবর বসছে, প্যানগং এলাকার দক্ষিণ সীমা বরাবর জায়গায় দুই দেশের মাঝে থাকা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পার করে এগিয়ে গিয়েছে ভারত।

চিনের আরও দাবি
চিনের দাবি , প্যানগং এলাকায় রণহুঙ্কার দিয়ে ভারতীয় সেনা ওয়ার্নিং শট চালিয়েছে সোমবার মধ্যরাত পার হতেই। পূর্ব লাদাখের এই ঘটনায় ফের একবার উত্তেজনা চড়তে থাকে বলে খবর।

মস্কোর হাইভোল্টেজ বৈঠকের আগেই..
এদিকে, মস্কোয় বিদেশমন্ত্রীদের হাইভোল্টেজ বৈঠক আসন্ন। এসসিও বৈঠকের ফাঁকে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছেন চিনের বিদেশমন্ত্রী। দুই দেশের মধ্যে সীমান্ত সংঘাতের বিষয়ে , লাদাখে ডিসএনগেজমেন্ট নিয়ে কথা হবে বলে মনে করা হচ্ছে। তার আগে লাদাখে এই সংঘাত নিঃসন্দেহে একটি প্রাসঙ্গিক বিষয়।

চিন মাথা নোয়াচ্ছে!
মধ্যরাতের এই ঘটনার পরই চিনের মিডিয়া এই বিষয় নিয়ে মুখ খোলে। সেদেশের কর্নেল তথা সেনা মুখপাত্র জ্যাং শুইলি জানিয়এছে বিষয়টি নিয়ে দুই দেশকে আলোচনা করতে হবে। এদিকে, ভারত স্পষ্ট করে দিয়েছে, চিন এলাকা দখল বন্ধ না করলে, ভারত ছেড়ে কথা বলবে না।












Click it and Unblock the Notifications