গালওয়ান সংঘাতে লালফৌজের শহিদকে বিশেষ সম্মানে ভূষিত করতে চলেছে চিন

প্রায় এক বছর হতে চলল লাদাখের বুকে গালওয়ান সংঘাতের । এদিকে, সেভাবে গালওয়ানের মল্ল যুদ্ধে চিনের তরফে কতজন সেনা শহিদ হয়েছে, তার সত্যতা ,সামনে আনতে চায়নি বেজিং। অন্যদিকে ভারত নিজের বীর শহিদদের তথ্য যেমন তুলে ধরেছে ,তেমনই নিদের বীর সন্তানদের শেষ যাত্রায় দিয়েছে সম্মান। এদিকে শত চেষ্টা করেও লাদাখে গালওয়ানের যুদ্ধে ভারতের কাছে চিনের পরাস্ত হওয়ার সত্যি চেপে রাখতে পারল না চিন।

গালওয়ান সংঘাতে লালফৌজের শহিদকে বিশেষ সম্মানে ভূষিত করতে চলেছে চিন

কয়েকদিন আগে চিনের তরফে চেন হংজুন নামের এক শহিদ সেনা জওয়ানের নাম মেডেলের জন্য বিবেচিত হয়। চিনে কমিউনিস্ট পার্টির ১০০ বছরের পূর্তি উপলক্ষ্য়ে এই মেডেলের জন্য তাঁর নাম বিবেচিত হয়। প্রসঙ্গত, লালফৌজের আওতায় ৩০ বছরের এই সেনানি গালওয়ান সংঘাতে শহিদ হন। তাঁর সঙ্গে শেন, জিয়াংগ্রং, ওয়াং জউরাং, শিয়াও সিয়াউয়ান নামে আরও তিন শহিদের কথা ফেব্রুয়ারি মাসেই তুলে ধরে বেজিং। এবার ১ জুলাই চিনের কমিউনিস্ট পার্টির ১০০ বছর পূর্তিতে এঁদের মধ্যে চেন হংজুনকে সম্মানিত করতে চলেছে চিন । এই মেডেল খোদ প্রদান করবেন সেদেশের প্রেসিডেন্ট শি জিনপিং ।

প্রসঙ্গত, চিন বারবার নিজের বক্তব্যে দাবি করেছে যে লাদাখ ইস্যুতে ভারতের তরফে উস্কানি দেওয়া হয়েছে। যে দাবিকে কার্যত উড়িয়ে দেয় ভারত। এরই সঙ্গই গত বছর জুন মাসে লাদাখের গালওয়ানে দুই পক্ষের সেনার মধ্যে প্রবল মল্ল যুদ্ধ হয়। যার জেরে দেশের বহু বীর সন্তানকে হারায় ভারত। আর চিন তখনও জানাতে চায়নি যে তাদের পক্ষের কতজন জওয়ান আক্রান্ত হয়েছেন। যদিও ভারত দাবি করে ৪০ জন লালফৌজ সেনা সেই সংঘাতে প্রাণ হারান। সেই ঘটনার বহু মাস পরে চিন খানিকটা হলেও নিজের শহিদ জওয়ানদের তথ্য দেশের বাইরে প্রকাশ হতে দেয়। তার মধ্যেই জানা যায়, গালওয়ানে নিহত এই লালফৌজ সেনাদের কথা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+