রোহিঙ্গা ইস্যুতে মায়ানমারকে কড়া ভাষায় সতর্ক করল রাষ্ট্রসংঘ, আশাবাদী বাংলাদেশ
রোহিঙ্গা ইস্যুতে কড়া ভাষায় মায়ানমার প্রশাসনকে সতর্ক করল রাষ্ট্র সংঘ। সেদেশের রাখাইন রাজ্যের বাসিন্দাদের প্রতি সরকার মানবিক নয় বলেই অভিযোগ রাষ্ট্রসংঘের।
রোহিঙ্গা ইস্যুতে কড়া ভাষায় মায়ানমার প্রশাসনকে সতর্ক করল রাষ্ট্র সংঘ। সেদেশের রাখাইন রাজ্যের বাসিন্দাদের প্রতি সরকার মানবিক নয় বলেই অভিযোগ রাষ্ট্রসংঘের। প্রায় ৫ লক্ষের ওপর রোহিঙ্গা সেখান থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

ইউনাইটেড নেশনস হিউম্যানিটেরিয়ান অফিসের প্রধান মার্ক লোকক জেনিভায় জানিয়েছেন, উত্তর রাখাইনে তাঁদের প্রবেশের অনুমতি যেভাবে দেওয়া হয়েছে, তা গ্রহণযোগ্য নয়।
সম্প্রতি রাষ্ট্রসংঘের একটি দল রাখাইন প্রদেশ পরিদর্শন করে। সেখানকার অবস্থা অকল্পনীয় বলে বর্ণনা করেছে রাষ্ট্রসংঘের ওই দলটি।
পুলিশ ও সেনাবাহিনীর ওপর রোহিঙ্গা জঙ্গিদের হামলার পর থেকে খুব কড়া ভাবেই পরিস্থিতির মোকাবিলা করেছে মায়ানমারের সরকার। এরপরেই সেখান সেনা ও পুলিশের অভিযান শুরু হয়। সেখান থেকে প্রায় ৫ লক্ষের ওপর রোহিঙ্গা আশ্রয় নেয় বাংলাদেশে।
সামনের দিন কয়েকের মধ্যেই রাষ্ট্র সংঘের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল মায়ানমারে যাবে বলে জানিয়েছেন ইউনাইটেড নেশনস হিউম্যানিটেরিয়ান অফিসের প্রধান মার্ক লোকক। কোনও রকমের বাধা ছাড়াই রাষ্ট্র সংঘের দলকে সেখানে ঢুকতে দেওয়ার আবেদন করেছেন মায়ানমারের সরকারের কাছে। সংকটজনক পরিস্থিতিতে মানুষ উত্তর রাখাইন ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, আন্তর্জাতিক চাপ ও আলোচনার মাধ্যমে ধীরে ধীরে রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব। শনিবার রাষ্ট্রসংঘ সফর শেষ করে দেশের ফেরেন শেখ হাসিনা। তিনি বলেন, বিপন্ন মানুষকে আশ্রয় দেওয়া যেকোনও মানুষের দায়িত্ব।












Click it and Unblock the Notifications