খিদের জ্বালায় বাংলাদেশ, খুন ধর্ষণ স্বাভাবিক! সে দেশেই মাত্র ৮ লাখে বিমান তৈরি করে আকাশ ছুঁলেন এক মিস্ত্রি

Bangladesh: গত কয়েকমাস কেটে গিয়েছে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে! এখনও শান্তি ফেরেনি বাংলাদেশ। একই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে খুন-শ্লীলতাহানি ধর্ষণের মতো ঘটনা। প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা। এমনকী উত্তাল পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনীতিতে বড়সড় ধাক্কা লেগেছে। ক্রমশ বাড়ছে বেকারত্ব। আর এত কিছুর মধ্যে গোটা বিশ্বকে কার্যত চমকে দিলেন মানিকগঞ্জের শিবালয় উপজেলার জুলহাস নামে এক ব্যক্তি।

একেবারে জলের দরে গ্রাম বাংলার প্রযুক্তিকে কাজে লাগিয়ে একটি আলট্রা লাইট বিমান তৈরি করে ফেলেছে সে। শুধু তাই নয়, অনেক উঁচু দিয়ে উড়তেও দেখা যাচ্ছে সেটিকে। আর তাতেও বাংলাদেশ (Bangladesh) তো বটেই, বিশ্বের অনেক তাবড় তাবড় ইঞ্জিনিয়াররাও চমকে উঠেছেন।

Bangladesh

জাফরগঞ্জ যমুনার পাড়ে ওই বিমান ওড়ানোর কথা ছিল জুলহাসের। সেই মতো সকাল থেকেই সেখানে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। তেওতা ইউনিয়নের বিলপাড়া গ্রামের একেবারে সোজা সরল কৃষক জলিল মোল্লা ছেলে জুলহাস রহমান কি পারবে চমক দেখাতে? তা জানতে প্রশাসনের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। একেবারে কিছুক্ষণের মধ্যেই ঘটে সেই চমক। সবার চোখ তখন আকাশে। দেখা যাচ্ছে জুলহাস তাঁর তৈরি আলট্রা লাইট বিমান নিয়ে আকাশে উড়ছেন। আর সেই সময় নীচে অবাক দৃষ্টিতে তাকিয়ে সবাই।

Bangladesh: লড়াইটা খুব সহজ ছিল না

বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পরিবারের ছয় ভাই-বোনের মধ্যে জুলসাহ পঞ্চম। সংসারে প্রবল অর্থের অভাব। আর সেই অর্থের অভাবে তেমনটা পড়াশোনা হয়নি। ২০১৪ সালে মাধ্যমিকেই থেমে যায় জুলহাসের শিক্ষা। বর্তমানে ঢাকায় ইলেকট্টিক মিস্ত্রির কাজ করেন। আর সেই কাজের মধ্যে সময় পেলেই এই অলট্রা লাইট বিমান তৈরির কাজ করতেন। প্রায় চার বছর ধরে চলা প্রচেষ্টার ফল পেলেন জুলহাস অবশেষে।

শখের বসে তিনি প্রায় ৩ বছর পূর্বে একটি খেলনা বিমান তৈরি করে আমাশে উড়েয়ে ছিলেন। সেই থেকেই শখ আর পূরনও করে দেখালেন তিনি। কিন্তু তিনি কোনো প্রশিক্ষণ ছাড়াই নিজেই ড্রাইফ করে আকাশে উড়িয়েছেন বিমানটি। এটি জুলহাসের হাতে তৈরি দ্বিতীয় বিমান। এউ বিমানের মেটেরিয়াল তৈরিতে প্রায় দেড় লাখ টাকা খরচ করেছেন। যদিও গত চার বছরে এই কাজের পেছনে প্রায় ৮/১০ লাখ টাকা খরচ করেছেন।

সে দেশের শীর্ষ আধিকারিকরা বলছেন, জুলহাস কৃতি সন্তান। স্বল্প শিক্ষিত একজন ছেলে কোনও টেকনিক্যালি প্রশিক্ষণ নেই এবং কখনো প্লেনে না উঠেও নিজের প্লেন তৈরি করে নিজের অবতরণ করল। যা খুবই বড় কথা। আগামীদিনে দেশীয় প্রযুক্তিতে এমন প্লেন তৈরি করার কথাও ভাবা হচ্ছে। এক্ষেত্রে জুলহাসের সাহায্যও নেওয়া হতে পারে বলে দাবিও সে দেশের সংবাদমাধ্যমের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+