কুলভূষণ যাদব মামলায় আন্তর্জাতিক আদালতে পাকিস্তানের বিরুদ্ধে কী দাবি করেছিল ভারত?
আজই নির্ধারিত হবে কূলভূষণের ভাগ্য। বহাল থাকবে মৃত্যুদণ্ড না জয় হবে ভারতের। তার চূড়ান্ত রায় জানাবে আন্তর্জাতিক আদালত। ২০১৭ সাল থেকে টানা এই মামলা নিজে আন্তর্জাতিক আদালতে তদ্বির করে চলেছে ভারত।
আজই নির্ধারিত হবে কূলভূষণের ভাগ্য। বহাল থাকবে মৃত্যুদণ্ড না জয় হবে ভারতের। তার চূড়ান্ত রায় জানাবে আন্তর্জাতিক আদালত। ২০১৭ সাল থেকে টানা এই মামলা নিজে আন্তর্জাতিক আদালতে তদ্বির করে চলেছে ভারত। পাক গোয়েন্দা সংস্থা আইএআইযের চক্রান্তেই কূলভূষণকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ ভারতের। আন্তর্জাতিক আদালতে পাকিস্তানের বিরুদ্ধে যে দাবিগুলি করেছে ভারত তার মধ্যে অন্যতম ভিয়েনা চুক্তি। কোনও ভারতীয়কে ফাঁসির সাজা দিয়ে ভিয়েনা চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান এমনই দাবি জানিয়েছে ভারত।

একই সঙ্গে ভারতের দাবি পাকিস্তান আন্তর্জাতিক নাগরিক এবং রাজনৈতিক অধিকার লঙ্ঘন করছে।
পাকিস্তানের সেনা আদালতে কূলভূষণ মামলার যে রায়দান হয়েছে বৈধ নয়। পুরোটাই একপেশে রায়দান করা হয়েছে। কূলভূষণ যাদবকে আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগই দেওয়া হয়নি। এমনকী বারবার কূলভূষণের আইনি সাহায্যের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে।
পাকিস্তান একটি দায়িত্বজ্ঞানহীন দেশের মতো কাজ করেছে। কূলভূষণক ফাঁসির সাজা দেওয়ার পর পাকিস্তান বার বার দাবি করেছে এই মামলা আন্তর্জাতিক আদালতে যাওয়ার মতো নয়। ২০১৭ সালের ১৩ সেপ্টেম্বর প্রথম আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয় ভারত। পর পর তিন বার লিখিত আকারে আন্তর্জাতিক আদালতে কুলভূষণের ফাঁসির সাজাকে চ্যালেঞ্জ জানায় ভারত। কিন্তু প্রতিবারই পাকিস্তান সেই চ্যালেঞ্জকে আমল দেয়নি। যদিও আন্তর্জাতিক আদালত ভারতের পক্ষেই শুনানি শুরু করে। ২০১৯ সালের ১৮ থেকে ২১ ফেব্রুয়ারি চূড়ান্ত শুনানির দিন ঠিক হয়েছিল। ভারতের গোয়েন্দা বিভাগ কূলভূষণকে যে ফাঁসানো হয়েছে তার একাধিক প্রমাণ আন্তর্জাতিক আদালতে পেশ করেছে। এবার চূড়ান্ত রায়দানের পালা।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications