কোভিড–১৯ আতঙ্ক, বিমানে দুই যাত্রী মুখ ঢাকলেন প্লাস্টিকে, ভিডিও ভাইরাল
করোনাভাইরাসের আতঙ্ক সর্বত্র। সেই ভয়েই বিমানের দুই যাত্রী মুখ ঢাকলেন প্লাস্টিকে। জানা গিয়েছে, করোনাভাইরাস যাতে কোনওভাবে সংক্রমণ না হতে পারে তার জন্য অজ্ঞাত পরিচয় এক বিমানের অতিরিক্ত সচেতন দুই যাত্রীকে দেখা গেল প্লাস্টিক দিয়ে মুখ ঢেকে রাখতে।

ওই দুই যাত্রী হাতে সার্জিকাল গ্লাভস ও মেডিক্যাল মাস্কও পরেছিলেন। বিমানে থাকা ফ্যাশন সচেতন এক যাত্রী এই দুই যাত্রীর ভিডিও করে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এবং ক্যাপশন দেন 'আমাদের প্লেগ পোশাকের জন্য পপিং রং ও সাহসী নির্দশনের প্রয়োজন।’ এই অতিসচেতনতার ভিডিও টুইটারে পোস্ট হতেই হাসির ফোয়ারা ওঠে।
এই ভিডিওতে আরও লেখা হয়, 'বর্তমানে আমার পাশে বসে থাকা দুই যাত্রী। যখন আপনি করোনাভাইরাস বা কোভিড–১৯ নিয়ে দারুণ ভীত থাকেন।’ এই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। বহু নেটিজেন তাঁদের প্রতিক্রিয়া দেন।












Click it and Unblock the Notifications