করোনা গ্রাসে প্রায় গোটা বিশ্ব, কিন্তু কোন জায়গা গুলি নিস্তার পেল জানেন কি
করোনা গ্রাসে প্রায় গোটা বিশ্ব, কিন্তু কোন জায়গা গুলি নিস্তার পেল জানেন কি
করোনা জ্বরে কাঁপচে গোটা বিশ্ব। প্রায় আট লক্ষের কাছাকাছি মানুষের শরীরে থাবা বসিয়েছে করোনা। প্রাণ কেড়ে প্রায় ৩৮ হাজার মানুষের। ইতিমধ্যেই প্রায় ১৭০টি দেশে নিজের বংশবিস্তার করেছে প্রাণঘাতী করোনা।

করোনা ছুঁতে পারেনি পালাউকে
এমতাবস্থায় দাঁড়িয়েও এখনও বেশ কিছু দেশ আছে যারা পুরোপুরি করোনার ছোয়াঁছ এড়িয়ে চলতে পেরেছে। যেখানে এখনও একজনকেও আক্রান্ত করতে পারেনি এই মারণ ভাইরাস। এর মধ্যে একটি জায়গা উত্তর প্রশান্ত মহাসাগরে অবস্থিত পালাউ দ্বীপ। এর জনসংখ্যা প্রায় ১৮,০০০। তবে এখানে এখনও কোনও ব্যক্তির শরীরেই কোভিড -১৯ চিহ্ন দেখা যায়নি।

ভ্রমণের বিধিনিষেধই রক্ষা করেছে ছোট ছোট দ্বীপ গুলিকে
পাশাপাশি ভ্রমণের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধের কারণে করোনার হাত থেকে রক্ষা পেয়েছে টঙ্গা, সলোমন দ্বীপপুঞ্জ, মার্শাল দ্বীপপুঞ্জ এবং মাইক্রোনেশিয়া সহ এই অঞ্চলের বেশ কয়েকটি এলাকা। এই তালিকায় রয়েছে সামোয়া, তুর্কমেনিস্তান, উত্তর কোরিয়া এবং অ্যান্টার্কটিকার হিমশীতল এলাকাও।

সোমবার উত্তর মেরিয়ানা দ্বীপপুঞ্জে একটি মৃত্যুর খবর পাওয়া যায়
কিন্তু দূরত্ব বজায় রেখেও সর্বদা এই মারণ করোনাকে ঠেকানো সম্ভব হয়নি বলেই জানা যাচ্ছে। পালাউয়ের উত্তরে, উত্তর মেরিয়ানা দ্বীপপুঞ্জের সপ্তাহান্তে প্রথম করোনা আক্রান্তের খোঁজ মেলে। একইসাথে সোমবার এক ব্যক্তির মৃত্যুও ঘটে। সন্দেহ করা হচ্ছে তার শরীরেও করোনাও সংক্রমণ ঘটেছিল।












Click it and Unblock the Notifications