কোন বিশেষ ওষুধের প্রয়োগে সর্বাধিক সুস্থ হচ্ছেন করোনা আক্রান্ত রোগীরা জানেন কি

করোনা আক্রান্তের প্রায় দুই-তৃতীয়াংশের উন্নতি হয়েছে রেমডেসিভির ওষুধ ব্যবহারে, এমনটাই জানা যাচ্ছে রোগীদের পর্যবেক্ষণের উপর নির্ভর করে নির্মিত একটি সমীক্ষায়। রেমডেসিভির মূলত গিলিয়াড সায়েন্সেস দ্বারা নির্মিত একটি পরীক্ষামূলক ওষুধ।

সমীক্ষার ব্যাপারে কিছু তথ্য

সমীক্ষার ব্যাপারে কিছু তথ্য

শুক্রবার ইংল্যান্ডের একটি জার্নালে এই সমীক্ষার তথ্য বেরিয়েছে। যদিও পরীক্ষিত রোগীদের সাথে থাকা ৬১জনের উপর কিরকম প্রয়োগ হয়েছে সে ব্যাপারে কোনো খবর পাওয়া যায়নি। সূত্রের খবর, বাকি ৮জনের ব্যাপারে কোনো তথ্য দেওয়া হয়নি, যাঁদের মধ্যে একজনের উপর নাকি ভুল ডোজ প্রয়োগ হয়।

সমীক্ষার ফল আশাপ্রদ

সমীক্ষার ফল আশাপ্রদ

সমীক্ষার ব্যাপারে জার্নালে 'আশামূলক' শব্দটি ব্যবহৃত হলেও অন্যান্য সমীক্ষার মত এক্ষেত্রে অসংলগ্নভাবে রোগী নির্বাচন হয়নি, রোগীদের সংখ্যাও ছিল কম, তাই এই পরীক্ষাকে এখনই গুরুত্বপূর্ণ বলছেন না গবেষকরা।

রেমডেসিভিরের ব্যবহার চলছে পরীক্ষামূলকভাবে

রেমডেসিভিরের ব্যবহার চলছে পরীক্ষামূলকভাবে

গত মাসে রেমডেসিভিরকে সকলের সামনে আনার পর থেকে গিলিয়াড সংস্থার এই ওষুধ চৈনিক ও মার্কিন গবেষকরা আমেরিকা, ইউরোপ, কানাডাও জাপানের করোনা রোগীদের উপর ১০দিন ধরে পরীক্ষামূলকভাবে ব্যবহার করেছেন।

রেমডেসিভির ব্যবহারে উন্নতি না অবনতি?

রেমডেসিভির ব্যবহারে উন্নতি না অবনতি?

রেমডেসিভির ব্যবহারে ১৮ দিন পর দেখা যায় ৬৮%-এর প্রশ্বাসে উন্নতি হয়, ৪৭% সুস্থ হয়ে বাড়ি ফেরেন ও ১৩% মারা যান। ১২%-এর ক্ষেত্রে কিডনিতে ক্ষতি ও শারীরিক অঙ্গ ব্যর্থ হয়ে যাওয়ার মত লক্ষণ দেখা যায়। লস এঞ্জেলসের কেডার্স-সিনাই মেডিক্যাল হাসপাতালের অধিকর্তা ও উক্ত গবেষণার প্রধান ডঃ জোনাথন গ্রেইন জানিয়েছেন, "আমরা বিষয়টির উপর নজর রাখছি এবং আশা করি এই সমীক্ষার ফলাফল ভবিষ্যতে করোনা গবেষণায় কাজে লাগবে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+