নির্বাচনী বছরে মার্কিন বাজেটে ট্রাম্প কী চমক দিতে পারেন জেনে নিন
নির্বাচনী বছরে মার্কিন বাজেটে ট্রাম্প কী চমক দিতে পারেন জেনে নিন
ইতিমধ্যেই গত মাসে মার্কিন অর্থ মন্ত্রণালয় থেকে পেশ করা একটি রিপোর্টে দেখা যাচ্ছে এই বছর বড় রকমের বাজেট ঘাটতির মুখে পড়েছে আমেরিকা। সূত্রের খবর, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে আগের বছরের একই সময়ের চেয়ে ১১.৮ ভাগ বাজেট ঘাটতি বেড়েছে।

গত ৮ বছরের মধ্যে সর্বাধিক বাজেট ঘাটতি
গত ৮ বছরের মধ্যে এটিই বাজেট ঘাটতির সবচেয়ে বড় রেকর্ড যা প্রায় এক ট্রিলিয়ন ডলারে দাঁড়াতে চলেছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত তিন মাসে বাজেট ঘাটতি দাঁড়িয়েছে ৩৫৬.৬ বিলিয়ন ডলার যা ছিল গত বছরের একই সময়ের চেয়ে ৩১৮.৯ বিলিয়ন ডলার।

৪.৮ ট্রিলিয়ন মার্কিন ডলারের বাজেট পরিকল্পনা ট্রাম্পের
এমতাবস্থায় দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৪.৮ ট্রিলিয়ন মার্কিন ডলারের নির্বাচনী বছরে বাজেট পরিকল্পনা দিয়েছেন বলে জানা যাচ্ছে। ট্রাম্প প্রশাসনের তরফে বলা হয়েছে গত ১৫ বছরের মধ্যে এটি সবথেকে ভারসাম্য পূর্ণ বাজেট পেশ করতে চলেছে সরকার।

বাস্তবায়ন নিয়ে ধন্দ বিশেষজ্ঞ মহলের মধ্যেই
যদিও ওয়াকিবহাল মহলের একাংশের ধারণা সামরিক বাহিনী, সামাজিক সুরক্ষা এবং চিকিৎসার জন্য আনুষঙ্গিক সুবিধার দিক গুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে না এবারের বাজেটে। ইতিমধ্যেই সোমবার ট্রাম্পের ২০২১ অর্থবছরের পরিকল্পনাও প্রকাশিত হয়েছে বলে জানা যাচ্ছে। যেখানে কী ভাবে আগামীতে প্রায় এই ১ ট্রিলিয়ন ডলার বাজেট ঘাটতি মেটানো সম্ভব তার রূপরেখা দেওয়া রয়েছে।
যদিও ট্রাম্পের ইমপিচমেন্টের সঙ্গে এই বাকি জিনিসগুলি অঙ্গাঙ্গিকভাবে সম্পর্কযুক্ত বলে জানা যাচ্ছে। নাহলে এই পরিকল্পনার বাস্তবায়নের কার্যত কোনও সম্ভাবনা নেই বলেই মনে করছেন অনেকে।












Click it and Unblock the Notifications