প্রায় ১০ টি প্রজাতিতে রূপান্তর ঘটেছে করোনা ভাইরাসের? জেনে নিন কী বলছে সমীক্ষা

প্রায় ১০ টি প্রজাতিতে রূপান্তর ঘটেছে করোনার? জেনে নিন কী বলছে সমীক্ষা

২০১৯ এর শেষে অর্থাৎ ডিসেম্বরেই গণপ্রজাতন্ত্রী চিনে প্রথম নজির মিলেছিল করোনা ভাইরাসের। একটি ভারতীয় বৈজ্ঞানিক সংস্থার বৈশ্বিক গবেষণায় দেখা গেছে, এই ভাইরাস এখনো পর্যন্ত ১০ টি ভিন্ন ধরনের প্রজাতিতে রূপান্তরিত হয়েছে। এর মধ্যে A2a হল সারা বিশ্বের মধ্যেই সর্বাধিক প্রভাবশালী।

সম্প্রতি কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিকাল জিনোমিক্সের নিধন বিশ্বাস এবং পার্থ মজুমদারের এই গবেষণা প্রকাশিত হতে চলেছে ভারতের মেডিকেল রিসার্চ জার্নালে।

A2a ভাইরাস কীভাবে সংক্রমণ ঘটায়?

A2a ভাইরাস কীভাবে সংক্রমণ ঘটায়?

A2a জাতের করোনা ভাইরাসটি মানুষের ফুসফুসের কোষগুলিতে প্রবেশ করে। আগের SARS-COV ভাইরাসের প্রকোপে ১০ বছর আগে ৮০০ জন মারা গিয়েছিল এবং প্রায় ৮০০০ মানুষকে সংক্রামিত করেছিল তারাও ফুসফুসে প্রবেশ করতে পারদর্শী ছিল, তবে সেই ভাইরাসের চরিত্র A2a এর মত নয়। কোভিড-১৯ অনেক দ্রুত সংক্রামিত হতে পারে, এবং বর্তমানে সারা পৃথিবী জুড়ে এই ভাইরাসের ভ্যাক্সিন বের করতে বিজ্ঞানীরা রীতিমতো হিমসিম খাচ্ছেন।

রূপান্তরের পর ভাইরাসের শ্রেণীবিভাগ

রূপান্তরের পর ভাইরাসের শ্রেণীবিভাগ

পর্যবেক্ষনে দেখা যায় করোন ভাইরাসটি চিন এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ার সময় আরও নতুন নতুন ধরণের তৈরী করেছে। "করোনাভাইরাসের এই ধরণ গুলি হল ---O, A2, A2a, A3, B, B1 ইত্যাদি।" বর্তমানে ১১ প্রকারের করোনা ভাইরাস রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা, উহানে উদ্ভুত ভাইরাসটির ধরণ ছিল O প্রজাতির।

মিউটেশান বা রূপান্তর প্রক্রিয়া

মিউটেশান বা রূপান্তর প্রক্রিয়া

গবেষক পার্থ মজুমদার বলেন, বাঁচার জন্য একটি ভাইরাস অবশ্যই অন্যান্য প্রাণীকে সংক্রামিত করে ও ছড়িয়ে পড়ে। একটি মিউটেশন সাধারণত ভাইরাসটির নিজ সংক্রমণ প্রক্রিয়া অক্ষম করে। তবে কিছু মিউটেশন ভাইরাসকে আরও দক্ষতার সাথে সঞ্চারিত করতে এবং আরও বেশি লোককে সংক্রামিত করতে সক্ষম করে। এই ধরনের মিউট্যান্ট ভাইরাসগুলি ফ্রিকোয়েন্সি বাড়িয়ে তোলে (সংক্রমণের) এবং কখনও কখনও সম্পূর্ণরূপে ভাইরাসটির মূল ধরণের প্রতিস্থাপন করে। এসএআরএস-কোভি২ ঠিক সেটাই করছে,বলে জানান তিনি।

করোনার গ্রাসে বিপর্যস্ত দেশ

করোনার গ্রাসে বিপর্যস্ত দেশ

দেশে হু-হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ওই মারণ রোগে আক্রান্ত হয়েছেন ১,৫৪৩ জন। তার চেয়েও যে বিষয়টি দেশের স্বাস্থ্য মন্ত্রককে ভাবাচ্ছে তা হল এখনও পর্যন্ত একদিনের মধ্যে সবচেয়ে বেশি করোনা রোগীর মৃত্যু হল। গত ২৪ ঘণ্টায় করোনার বলি হয়েছেন মোট ৬২ জন, যা এখনও পর্যন্ত ভারতে প্রতিদিন ঘটে চলা করোনা মৃত্যুর সংখ্যার হিসাবে সর্বাধিক। দেশে এখনও পর্যন্ত মোট ২৯,৪৩৫ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন এবং মোট মৃত্যু হয়েছে ৯৩৪ জনের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+