চিনের আগেই কি গোপনে ছড়িয়েছিল করোনা ? জেনে নিন আসল সত্যি
চিনের আগেই কি গোপনে ছড়িয়েছিল করোনা ? জেনে নিন আসল সত্যি
চিনকেই করোনার আঁতুর ঘর হিসাবে মনে করে গোটা বিশ্ব। ডিসেম্বরে প্রথম করোনার নজির মেলে চিনে। কিন্তু তার আগেই কি বিভিন্ন জায়গায় চলাচল শুরু করেছিল এই ভাইরাস? তা অনুসন্ধান করতেই এবার তদন্ত শুরু হয়েছে জেনেটিক গোয়েন্দা কার্যক্রমের হাত ধরে।

বিশ্বজুড়ে জারি করোনার মৃত্যু মিছিল
প্রায় চার মাস আগে জন্ম নেওয়া প্রাণঘাতী করোনা বর্তামানে সারা বিশ্বজুড়েই দাপিয়ে বেড়াচ্ছে। করোনার থাবায় ইতিমধ্যেই জর্জরিত প্রায় ২১২টি দেশ। যেখানে অদৃশ্য এই ভাইরাসে প্রতিনিয়ত বেড়েই চলেছে মৃত্যুমিছিল৷ মহামারিতে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ৩৬ লাখ ৪৬ হাজার ২০১ জন। আর আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ২ লাখ ৫২ হাজার ৪০৭ জনে দাঁড়িয়েছে।

ডিসেম্বরের শেষে ফ্রান্সে দেখা মেলে এই ভাইরাসের
ডিসেম্বরের শেষের দিকে চিনেই প্রথম ভাইরাসের দেখা মিলেছিল একথা ঠিক। কিন্তু তার ঠিক কয়েকদিনের মাথাতেই ডিসেম্বরের শেষেই ফ্রান্সে দেখা মেলে এই ভাইরাসের। অন্যদিকে, আন্তর্জাতিক অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টস-এ প্রকাশিত একটি নতুন গবেষণায় বলা হয়েছে যে এই ভাইরাসটি এক মাস আগে থেকেই দেশে ছিল। তাই গোয়েন্দাদের সন্দেহ চিনে আত্মপ্রকাশের আগেও নিভৃতি অন্যান্য দেশেই ছড়িয়েছিল এই ভাইরাস।

গতবছর নভেম্বরেই মাথাচাড়া দিতে শুরু করে এই মারণ ভাইরাস
বিজ্ঞানীদের অনুমান, গত বছর ১৭ই নভেম্বর বা আরও খোলসা করলে ২৭ শে আগস্ট থেকে ২৭ শে ডিসেম্বরের মধ্যেই হয়ত এই ভাইরাস মাথা চাড়া দিতে শুরু করেছিল। প্যারিসের অ্যাভিসেনি এবং জিন-ভার্দিয়ার হাসপাতালে সেই সময় ইনফ্লুয়েঞ্জার লক্ষণ নিয়ে এক রোগী ভর্তি হয়। পরবর্তীককালে চিকিত্সকেরা সন্দেহ করেন তিনি করোনা আক্রান্ত ছিলেন।

জানুয়ারিতেই প্রাদুর্ভাব শুরু ফ্রান্সে
পাশাপাশি এর ঠিক কয়েকদিনের মাথাতেই জানুয়ারির শেষেও ফ্রান্সে দেখা মেলে এই ভাইরাসের।ইম্পেরিয়াল কলেজের এপিডেমিওলজিস্ট এরিক ভলজ বলেছেন, ডিসেম্বর ও জানুয়ারিতে উহানে সংগৃহীত ভাইরাসের প্রথম দিকের জেনেটিক সিকোয়েন্সগুলির মধ্যে "প্রায় একই রকম জিনোম রয়েছে"। তাই গোয়েন্দাদের সন্দেহ হয়ত নিভৃতে ডিসেম্বরের আগে থেকেই চিনের বাইরেও পথচলা শুরু করেছিল কোভিড-১৯।












Click it and Unblock the Notifications