Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

করোনায় মৃত্যুর নিরিখে কেন এগিয়ে ইতালি ? কী বলছেন বিশেষজ্ঞরা ?

একদিকে যখন করোনা রুখতে নিত্যনতুন হাতিয়ারে শান দিচ্ছেন গবেষকরা তখন ব্রিটেনে নয়া করোনা স্ট্রেনের আগমণ ঘিরে বাড়ছে আতঙ্ক। এদিকে প্রায় ৯ মাস আগে ইউরোপে করোনা প্রাদুর্ভাবের গোড়াতে সব থেকে বেশি আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছিল ইতালিতে। বছর শেষের গোড়াতে দাঁড়িয়েও ফের ভয় ধরাচ্ছে সেই ইতালির করোনা সংক্রমণ।

দৈনিক মৃতের সংখ্যা পার করেছে ৬০০-র গণ্ডি

দৈনিক মৃতের সংখ্যা পার করেছে ৬০০-র গণ্ডি

এদিকে বিশ্বের করোনা মানচিত্র বলছে, গত কয়েক সপ্তাহ ধরেই ফের ইতালিতে সংক্রমণের ধার বাড়িয়েছে করোনা। মারা যাচ্ছেন বড় সংখ্যার মানুষ। এই মুহূর্তে গোটা ইতালিতে প্রত্যহ গড়ে ৬১১ জন করে মারা যাওয়ার দরুণ ইতিমধ্যেই লাল সতর্কতা জারির পথে ইতালি। এমতাবস্থায় স্বাভাবিকভাবেই এই ছোট্ট দেশে প্রবল মৃত্যুহারের কারণ খুঁজে বার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন গবেষকরা।

ইতালিতে মৃত্যুহার বৃদ্ধির কারণ কী?

ইতালিতে মৃত্যুহার বৃদ্ধির কারণ কী?

ইউরোপের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিভাগের মতে, ইতালিতে প্রতি ৪ জন পিছু ১ জনের বয়স ৬০-এর উর্দ্ধে, আর তাই স্বাভাবিকভাবেই মৃত্যুহারও বাড়ছে। অন্যদিকে, ইতালির অধিকাংশ বাড়িতে নানা বয়সের মানুষ একসাথে থাকার দরুণ বয়স্করা পড়ছেন ফাঁপরে। ইতালির স্বাস্থ্যমন্ত্রকের তথ্যানুযায়ী, অতিমারীর প্রথম থেকেই মৃতদের বয়স বিচার করলে দেখা যাবে যে ৯৫%-এর বয়স ৬০-এর অধিক এবং ৮৬%-এর বয়স ৭০-এর বেশি।

ইতালির বারগামোর স্মৃতি ভাসছে সকলের চোখে

ইতালির বারগামোর স্মৃতি ভাসছে সকলের চোখে

এ বছরের মার্চে ইতালির বারগামো শহর থেকে সেনার ট্রাকে রাশি রাশি মৃতদেহ নিয়ে যাওয়ার ছবি ভোলেননি কেউই। আর তাই সেই স্মৃতির পুনরাবৃত্তির কথা ভেবেই বর্তমানে ভয়ে কাঁটা হয়ে রয়েছেন ইতালির বাসিন্দারা। অন্যদিকে এতদিন স্বাস্থ্যবিধির দরুণ মৃত্যুমিছিল রোধ করা গেলেও পুনরায় করোনার দ্বিতীয় ঢেউয়ের আগমনে মার্চের অবস্থায় ফিরছে স্পেন। সূত্রের খবর, সংক্রমণ রুখতে ২৪শে ডিসেম্বর থেকে ৬ই জানুয়ারি পর্যন্ত সম্পূর্ণ লকডাউন বজায় রাখছে স্পেন প্রশাসন। এমনকী বড়দিনের আবহে যাতে করোনার বাড়বাড়ন্ত না দেখা যায় সেই বিষয়েও শুক্রবার সতর্ক করেছেন স্পেনের প্রধানমন্ত্রী গিউসেপ্পে কন্টে।

ইতালির স্বাস্থ্য পরিকাঠামোকেই দুষছেন গবেষকরা

ইতালির স্বাস্থ্য পরিকাঠামোকেই দুষছেন গবেষকরা

এদিকে ইতালিতে পুনরায় মৃত্যুমিছিলের কারণ হিসেবে অভ্যন্তরীণ স্বাস্থ্য পরিকাঠামোর দুর্বলতাকেই দুষছেন গবেষকরা। রোগবিদ্যার অধ্যাপক আন্তনেলা ভায়োলার মতে, দুর্বল পরিকাঠামো ও অপর্যাপ্ত চিকিৎসকের কারণেই ৬০ বছরের উর্দ্ধের নাগরিকরা ফের মারা যাচ্ছেন। যদিও লম্বারডির এক স্বাস্থ্যকর্মী গাইদো মারিনোনি জানালেন উল্টো কথা। তাঁর বক্তব্য, "আমাদের পরিকাঠামো যথেষ্ট উন্নত। কিন্তু সচেতনতার অভাবে রোগীরা আসছেন না হাসপাতালে, বাড়িতেই থাকার দরুণ সম্ভব হচ্ছে না সঠিক চিকিৎসা।" আন্তর্জাতিক সূত্রের খবর, ইতালিতে পরীক্ষিত করোনা আক্রান্তদের প্রায় ৩.৫% মারা গেছেন, যা যথেষ্ট চিন্তার বিষয়।

 স্বাস্থ্য খাতে বরাদ্দ কমিয়েছে ইতালি

স্বাস্থ্য খাতে বরাদ্দ কমিয়েছে ইতালি

প্রতিবেশী জার্মানির তুলনায় যে অনেকাংশে পিছিয়ে ইতালি, সে কথা একবাক্যে স্বীকার করে নিচ্ছেন ইতালির প্রশাসনিক আধিকারিকরা। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি)-র মতে, ২০১৯-এ জার্মানির প্রতি নাগরিক পিছু স্বাস্থ্যখাতে বরাদ্দ ছিল ৬,৬৫০ ডলার, কিন্তু ইতালিতে তা ছিল মাত্র ৩,৬৫০ ডলার। যদিও ইতালির স্বাস্থ্য বিভাগের আমলাদের মতে, আদতে মৃত্যুসংখ্যা অনেকটাই কম। তবে সংখ্যাটা যাই হোক না কেন, করোনা সুনামির অতর্কিত হানায় যে পুনরায় বেসামাল ইতালি, তা কিন্তু হাড়েহাড়ে টের পাচ্ছে সে দেশের সরকার।

প্রতীকী ছবি

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+