ইলহান ও রশিদা - দুই ডেমোক্র্যাট বয়কট করলেন মোদীর মার্কিন কংগ্রেসের ভাষণ, চেনেন এঁদের?

ইলহান ওমর এবং রশিদা তলাইব - দুজন মার্কিন কংগ্রেসের সদস্য সম্প্রতি সংবাদ শিরোনামে এসেছেন। কারণ তাঁরা মার্কিন কংগ্রেসে প্রধানমন্ত্রী মোদী যে বক্তব্য রাখতে চলেছেন তা বয়কট করবেন বলে জানিয়েছেন। বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাওয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন কংগ্রেসের বক্তব্য রাখবেন। তার আগে বিতর্ক বাঁধিয়েছেন এই দুই মহিলা ডেমোক্র্যাট।

ডেমোক্র্যাটিক পার্টির এই দুই মহিলা মার্কিন কংগ্রেসের সদস্য প্রধানমন্ত্রী মোদীর এই ভাষণ বয়কটের ডাক দিয়েছেন। মিনেসোটার জনপ্রতিনিধি হলেন ইলহান ওমর। তিনি অনেকদিন ধরেই মোদী সরকারের কঠোর সমালোচক। সংখ্যালঘুদের ক্ষমতা হরণ, হিন্দুদের ক্ষমতায়ন এবং সাংবাদিকদের আক্রমণ সহ মোদী সরকারের বিরুদ্ধে তাঁর একাধিক অভিযোগ রয়েছে। তিনি মার্কিন কংগ্রেসে নরেন্দ্র মোদী যখন ভাষণ দেবেন সেই সময় উপস্থিত না থেকে মানবাধিকার সংগঠনের সঙ্গে আলোচনায় বসবেন মোদী সরকার সম্পর্কে তাঁর মতামত নিয়ে।

দুই ডেমোক্র্যাট বয়কট করলেন মোদীর মার্কিন কংগ্রেস ভাষণ

রশিদা তলাইব মিশিগানের জনপ্রতিনিধি। তিনি আরও এক ধাপ এগিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন সফরকে লজ্জাজনক বলে ব্যাখ্যা করেছেন। এই রশিদা ইসরায়েল বিরোধী বক্তব্যের জন্য বিখ্যাত। এছাড়াও কাশ্মীর ইস্যুতে তিনি বরাবর ভারত বিরোধী প্রচার করে এসেছেন।

ইলহান ওমর সোমালিয়া থেকে সে দেশে আসা একজন উদ্বাস্তু। তাঁর রাজনৈতিক জীবনে তিনি বরাবর বিতর্কিত চরিত্র। তাঁর বিরুদ্ধে মিথ্যা ধর্মীয় প্রচারের অভিযোগ রয়েছে। বরাবর ইসরায়েল বিরোধিতা করার কুখ্যাতি রয়েছে ওমরের। এর আগে তিনি পাক অধিকৃত কাশ্মীরে গিয়েছেন এবং পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গেও সাক্ষাৎ করেছেন।

এমনকী ২০২০ সালের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের সময়ও রিপাবলিকান তথা প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এই ওমরের বিরুদ্ধে তাঁর নিজের ভাইকে বিয়ে করার অভিযোগ করেছিলেন। যদিও সেই সম্পর্কে বিশেষ তথ্য সামনে আসেনি।

অন্যদিকে রশিদা বিখ্যাত ইসরায়েল বিরোধী মতামতের জন্য। ২০২১ সালে তিনি কাশ্মীর ইস্যুতে ভারত বিরোধী অনুষ্ঠানে মতামত রাখেন। এবং তিনি জঙ্গিদের সমব্যথীদের সংস্থার সঙ্গেও সম্পর্ক রাখেন বলে অতীতে অভিযোগ উঠেছে। তিনি যে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সেই অনুষ্ঠানের উদ্যোক্তা সংস্থা জামাতে-ইসলামী এবং হামাসের মতো জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক রাখে বলে অভিযোগ রয়েছে। মূলত তিনি কাশ্মীর ইস্যুতে ভারত বিরোধিতার বাইরে ইসরায়েল বিরোধিতার জন্যও বিখ্যাত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+