'IHU' করোনা ভ্যারিয়েন্টে সংক্রমিত হলে উপসর্গ কী? জেনে নিন বিস্তারিত
'IHU' করোনা ভ্যারিয়েন্টে সংক্রমিত হলে উপসর্গ কী? জেনে নিন বিস্তারিত
ওমিক্রনের রেশ কাটার আগেই হাজির করোনা ভাইরাসের আরেক ভ্যারিয়েন্ট IHU। ফ্রান্সে এই ভ্যারিয়েন্টের সংক্রমণ দেখা গিয়েছে। ইতিমধ্যেই ফ্রান্সে ১২ জন আক্রান্ত হয়েছে এই ভ্যারিয়েন্টের সংক্রমণে। যার বিজ্ঞান সম্মত নাম দেওয়া হয়েছে B. 1.640.2। গবেষকরা দাবি করেছেন আফ্রিকার ক্যামেরুন থেকে এই ভ্যারিয়েন্ট এসেছে। এই নিয়ে ইতিমধ্যেই গবেষণা শুরু করে দিয়েছেন গবেষকরা। প্রথমিক গবেষণায় দাবি করা হয়েছে মারাত্মক এই সংক্রমণের গতিবিধি। ওমিক্রনের থেকেও দ্রুত সংক্রমণ ছড়ায়।

নতুন ভ্যারিয়েন্ট IHU
করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট B. 1.640.2 বা IHU। ভয়ঙ্কর এই ভ্যারিয়েন্টের সংক্রমণ। ফ্রান্সে ১২ জনের শরীরে মিলেছে এই ভ্যারিয়েন্টের সংক্রমণ। ফ্রান্সের গবেষকরা দাবি করেছেন এখনও পর্যন্ত করোনার যতগুলি ভ্যারিয়েন্ট প্রকাশ্যে এসেছে তার মধ্যে এই ভ্যারিয়েন্ট সবচেয়ে বেশি ভয়ঙ্কর এবং সংক্রামক। কাজেই আপাতত ইউরোপীয় দেশগুলি এই নতুন ভ্যারিয়েন্টের আতঙ্কে কাঁপছে।

ওমিক্রনের চেয়েও সংক্রামক
করোনা সংক্রমণের সেকেন্ড ওয়েভ নিয়ে এসেছিল ডেল্টা ভ্যারিেয়ন্ট। সেই ভ্যারিয়েন্টের সংক্রমণে গোটা বিশ্বে মৃত্যু মিছিল শুরু হয়ে গিয়েছিল। ফুসফুসের কাজ করা বন্ধ করে দিচ্ছিল এই ডেল্টা ভ্যারিয়েন্ট। সংক্রমণের থেকেও বেশি ঘাতক ছিল তার রূপ। তারপরেই এলো ওমিক্রন ভ্যারিয়েন্ট। দক্ষিণ আফ্রিকায় অক্টোবরের প্রথম থেকেই সংক্রমণ ছড়াতে শুরু করেছিল ওমিক্রন। শয়ে শয়ে মানুষ আক্রান্ত হয়েছেন। কিন্তু সকলেই মৃদু উপসর্গের। বাড়িতেই চিকিৎসা হয়েছে অনেকের। খুব কমই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওমিক্রন যখন দাপিয়ে বেরাচ্ছে গোটা বিশ্বে। ঠিক তখনই হাজির আরেক ভ্যারিয়েন্ট IHU। গবেষকরা দাবি করেছেন ওমিক্রনের চেয়েও এই ভ্যারিয়েন্ট বেশি সংক্রমক।ডেল্টার চেয়ে ৩ গুণ বেশি সংক্রামক ছিল ওমিক্রন। তার থেকেও বেশি যদি এই নতুন ভ্যারিয়েন্ট সংক্রমক হয় তাহলে কী পরিস্থিতি হতে পারে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

সূত্র কোথায়
ফ্রান্সের গবেষকরা প্রাথমিক ভাবে গবেষণা করে জানিয়েছেন, আফ্রিকার ক্যামেরুনে এর যোগসূত্র রয়েছে। ফ্রান্স এবং ব্রিটেনের সীমান্ত বর্তি এলাকাগুলিতে এই ভ্যারিয়েন্টের সংক্রমণ দেখা দিয়েছে।কাজেই ব্রিটেনে ঢুকতে বেশি সময় লাগবে না। যদিও এখনও পর্যন্ত তেমন ভাবে সংক্রমণ শুরু করতে পারেনি এই নতুন ভ্যারিয়েন্ট। ফ্রান্সের মার্সেলে ইতিমধ্যেই এই সংক্রমণ ছড়াতে শুরু করে দিয়েছে। আক্রান্তরা হাসপাতালে ভর্তি বলে জানা গিয়েছে। এই ভ্যারিয়েন্টের সংক্রমণের পর খুব অল্প হলেও রোগীর শ্বাসকষ্ট দেখা দিচ্ছে। সেকারণেই হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। তবে ডেল্টার মত মারাত্মক হচ্ছে না এই ভ্যারিয়েন্টের সংক্রমণে শ্বাসকষ্ট।

শিশুরাও সংক্রমণের শিকার
এই ভ্যারিয়েন্ট শিশুদের মধ্যেও সংক্রমণ ছড়াতে সক্ষম বলে জানিয়েছেন গবেষকরা। প্রসঙ্গত উল্লেখ্য ডেল্টা ভ্যারিটেন্টেও শিশুরা সংক্রমিত হয়েছিল। তবে সেভাবে মারাত্মক আকার নেয়নি। সেকারণেই মনে করা হচ্ছিল ওমিক্রন ভ্যারিয়েন্ট শিশুদের ভয়ঙ্কর ভাবে সংক্রমিত করবে। দক্ষিণ আফ্রিকার দেশগুলিতে শিশুরা মারাত্মক আকারে সংক্রমিত হলেও সেটা একেবারেই মৃদু উপসর্গ ছিল। সাধারণ সর্দি-কাশি জ্বরের মতোই। তেমন কোনও মৃত্যুর ঘটনা ঘটেিন।












Click it and Unblock the Notifications